পুর পুইনি

#পাঁচফোড়ন
বর্ষা মানে খিচুরি আর ভাজাভুজি।
সকলের খুব পছন্দের খিচুরির সাথে তেলে ভাজা।তাই আজ বানিয়ে ফেললাম পুর পুইনি ।
পুর পুইনি
#পাঁচফোড়ন
বর্ষা মানে খিচুরি আর ভাজাভুজি।
সকলের খুব পছন্দের খিচুরির সাথে তেলে ভাজা।তাই আজ বানিয়ে ফেললাম পুর পুইনি ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে পুইশাকের পাতা গুলো ভাল করে ধুয়ে রাখব।
- 2
তার পর একটা পাত্রে আলু সেদ্ধ টা চটকে নেব।তার পর তার মধ্যেই পনির কুরনো, নারকেল কুরো, আদা বাটা, আন্দাজ মতোন নুন আর চিনি,গরম মশলার গুঁড়ো লঙ্কার কুচি,জিরে শুকনো লঙ্কার ভাজা মশলা গুঁড়ো, আর টমেটো সস সব এক সাথে ভাল করে মেখে নেব ।
- 3
এবার কড়াইতে অল্প জল দেব ।তেল গরম হলে আলু পনির মাখাটা দেব আর ভাল করে কষব।কষা হয়ে গেলে পুর টা নামিয়ে রাখব আর ঠান্ডা হতে দেব।
- 4
এবার একটা বাটিতে বেসন,কালো জিরে, খাবার সোডা, আন্দাজ মতোন নুন আর জল দিয়ে ঘন করে গুলে নেব।
- 5
তার পর পুই শাকের পাতার মধ্যে পুর টা দিয়ে রোলের মতো পাকিয়ে নেব।
- 6
তার পর কড়াইতে তেল দেব ভাজার জন্য ।তেল গরম হলে ওই পুর ভরা পুই পাতা বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব।
- 7
এবার কম আঁচে এ পিঠ ও পিঠ করে ভেজে নেব।ভাল করে ভাজা হলে তুলে রাখব । এবার এই পুর পুইনি গরম গরম পরিবেশন করুন খিচুড়ির সাথে।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি