ভেজ পোলাও আর ডিমের কষা

ভেজ পোলাও আর ডিমের কষা
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে তেল গরম বসাতে হবে।তেল গরম হলে ডিম গুলো দিয়ে হালকা ভেজে তুলে নিতে হবে।ঐ একি তেলে সেদ্ধ আলু গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে।
- 2
এবারে ঐ তেলে জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিতে হবে।এরপর পেয়াজ বাটা টম্যেটো পেস্ট নুন হলুদ দিয়ে মিডিয়াম আঁচে ভাজতে হবে।পেয়াজ একটু ভাজা হলে জিরে গুঁড়ো দিতে হবে।এক মিনিট নেড়ে আদা বাটা রসুন বাটা লংকা গুঁড়ো আর কাশ্মীরি লংকা গুড়ো আর ২চামচ জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষাতে হবে।
- 3
৪মিনিট পর মশলা র মধ্যে ভাজা ডিম আর আলু দিয়ে আরো ১মিনিট ভেজে ৩কাপ জল দিতে হবে।এবারে ফুটতে দিতে হবে।
- 4
বেশ কিছুক্ষন ফোটার পর একটু দুটো কাঁচা লংকা দিয়ে নেড়ে দিতে হবে।তারপর বেশ মাখা মাখা হলে গরম মশলা গুড়ো দিয়ে নামিয়ে দিতে হবে।ব্যাস তৈরি ডিম কষা।
- 5
এবারে একটা বড় পাত্রে অথবা হাড়িতে জল গরম বসাতে হবে।জলের মধ্যে ২টো এলাচ,একটা দারচিনি আর ৩টে লং দিয়ে দিতে হবে।জল গরম হলে আগের থেকে ভেজানো চাল দিয়ে দিতে হবে।এরপর ভাল ফুটতে দিতে হবে।চাল সেদ্ধ করতে হবে।একদম পুরো নরম হবে না।৯০% সেদ্ধ হবার পর ভাতের থেকে জল ঝরিয়ে দিতে হবে।একদম পরো পুরি জল ঝরাতে হবে।
- 6
এরপর কড়াইতে তেল দিতে হবে।তেল গরম হলে এলাচ দারচিনি লং দিতে হবে।একটু নেরে কাটা সবজি গুলো দিয়ে দিতে হবে সাথে নুন দিতে হবে।সবজি গুলো নরম হলে ভাত দিতে হবে।সাথে আরো একটু নুন আর চিনি দিতে হবে।হালকা ভাবে সবটা ভালো মতো মেশাতে হবে এরপর পুরো ঘি দিয়ে আবারো একটু ভালো ভাবে মিশিয়ে দিতে হবে।সবটা পুরো মিশে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 7
এরপর একটা প্লেটে পোলাও আর ডিম দিয়ে সুন্দর করে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি