মেথি পনির
#ইন্ডিয়া
পনির দিয়ে নানারকম পদ তৈরি হয়,এটাও একটা দারুন রান্না
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে গোটা গরম মশলা তেজপাতা ফোঁড়ন দিয়ে আদাবাটা দিয়ে দিতে হবে।১মিনিট নেড়ে টম্যেটো পেস্ট দিয়ে আরো ৩মিনিট ভাজতে হবে মিডিয়াম আঁচে।
- 2
এরপর ৩মিনিট পর জিরে গুড়ো ধনে গুড়ো লংকা গুড়ো নুন হলুদ চিনি আর একটু জল দিয়ে মশলা কশাতে হবে।
- 3
মশলার থেকে তেল বার হলে টকদই ফেটিয়ে কড়াইতে দিয়ে আচ বাড়িয়ে লাগাতার নাড়তে হবে। এরপর মশলার থেকে তেল বার হলে দেড় কাপ জল দিতে হবে। ৫মিনিট ফোটার পর পনির গুলো দিয়ে আরো ৫মিনিট ফোটাতে হবে।
- 4
এরপর বেশ ঘন হলে নামিয়ে কসুরি মেথি ছড়িয়ে দিতে হবে।ব্যস তৈরি মেথি পনির।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/10195119




মন্তব্যগুলি