চিজি প্রন কাটলেট উইথ স্পিনাচ হুমুস

চিজি প্রন কাটলেট উইথ স্পিনাচ হুমুস
রান্নার নির্দেশ সমূহ
- 1
আধাকাপ কাবলি ছোলা, ভাজা তিল, ভাজা বাদাম, পালংশাক ভাপা, লেবুর রস, রসুন বাটা, ভাজা জিরা গুঁড়া,দু'চামচ লঙ্কা কুচি,নুন, অল্প জল ও অলিভ অয়েল দিয়ে একসঙ্গে পেস্ট বানালাম
- 2
এই ভাবে পালং হুমুস তৈরি করে নিলাম এবং অলিভ অয়েল ও চিনে বাদাম দিয়ে গার্নিশ করে এটা এক সাইডে রাখলাম।
- 3
চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নুন ও লেবুর রস মাখিয়ে আধা ঘন্টা রেখে দিলাম। বাকি কাবলি ছোলা, পেঁয়াজ কুচি, রসুন বাটা, লঙ্কা কুচি, নুন, ভাজা জিরা গুঁড়ো ও সেদ্ধ আলু একসঙ্গে গ্রাইন্ডারে ঘুরিয়ে পেস্ট করলাম এটা খুব মোলায়েম পেস্ট হবেনা।
- 4
মাছের মাথা গুলো ভেঙ্গে দিলাম। কাবলি ছোলার মিশ্রন থেকে নিয়ে গোল বাটির মতো বানিয়ে এরমধ্যে লম্বা করে কাটা চিজের কিউবের ওপর চিংড়ি মাছ রেখে ভালো করে কাভার করে নিলাম। চিংড়ি মাছের লেজের কিছু অংশ বেরিয়ে থাকবে।
- 5
ডিমের গোলাতে কাটলেট গুলো ডুবিয়ে ব্রেডকাম চারপাশে মাখিয়ে নিলাম।
- 6
তেল গরম করে মাঝারি আঁচে কাটলেট গুলো ভেজে নিলাম এবং স্যালাড ও হুমুসের সঙ্গে পরিবেশন করলাম
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি