রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা পাত্রে ময়দা ও সাদা তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে
- 2
তারপর জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে
- 3
তারপর ডো থেকে লেচি কেটে নিয়ে একটা বড় রুটির মতো বেলে নিতে হবে।
- 4
তারপর সেই রুটির উপর একটু সাদা তেল আর ময়দা ভালো করে লাগিয়ে নিতে হবে।
- 5
এবার রুটি টা সামনে পেছনে করে ছোট ছোট ভাঁজ করে নিতে হবে
- 6
এইভাবে পুরো রুটি টা ভাঁজ করে গোল ভাবে পাকিয়ে নিতে হবে, তারপর রুটি মতো আবার বেলে নিতে হবে।
- 7
তারপর একটা তাওয়া গরম করে রুটিটা দিয়ে তেল দিয়ে দুদিক থেকে ভালোভাবে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে লাচ্ছা পরোটা।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11065386




মন্তব্যগুলি