রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি কড়াইতে দুধ ঢেলে দমকা আঁচে বসাতে হবে।
- 2
দুধ ফুটতে আরম্ভ করলে, আঁচ কমিয়ে নিভু আঁচে ২০ থেকে ৩০ মিনিট ফুটিয়ে দুধটাকে ঘন করতে হবে। মাঝে মাঝে নাড়তে হবে যাতে পোড়া লেগে না যায়।
- 3
একটা পাত্রে চালের গুঁড়ো নিয়ে ওর মধ্যে ১/৪ কাপ ফুটন্ত গরম জল ঢেলে কাঠের হাতা অথবা চামচ দিয়ে নাড়িয়ে একটা মণ্ড বানিয়ে, দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।
- 4
এরপর মন্দটাকে ১৫ থেকে ২০ মিনিট মতো রুটির আটা মাখার মতো করে মাখতে হবে।
- 5
একটা পরিষ্কার জায়গায় চালের গুঁড়ো ছড়িয়ে নিতে হবে,এরপর চালের মণ্ড থেকে একটা ছোটো বলের মতো অংশ নিয়ে হাতের তালুর সাহায্যে লম্বা নলের মতো করে নিতে হবে।এরপর ওর থেকে ছ ছোটো করে চোষি কেটে নিতে হবে।
- 6
এরপর একটা অন্য পাত্রে গুড় আর ১/৪ কাপ মতো জল নিয়ে, মাঝারি আঁচে গুড়টাকে গলিয়ে নিতে হবে।
- 7
এরপর একটা অন্য পাত্রে গুড় আর ১/৪ কাপ মতো জল নিয়ে, মাঝারি আঁচে গুড়টাকে গলিয়ে নিতে হবে। গুড় ফুটতে শুরু করলে চোষি গুলোকে দিয়ে দিতে হবে।
- 8
মাঝারি আঁচে ৩-৪ মিনিট চোষি গুলোকে ফোটাতে হবে। আর হালকা হাতে চোষিগুলোকে এক আধবার নেড়ে দিতে হবে।
- 9
এবার ঘন দুধের মধ্যে চিনি মিশিয়ে ২-৩ মিনিট নাড়াচাড়া করে, চোষির মধ্যে দুধ ঢেলে দিতে হবে, যদি দুধের পাত্রটা বড়ো হয়, তাহলে উল্টো করতে হবে।
- 10
এবার পায়েসটাকে ৪-৫ মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে, এলাচ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে, গ্যাস বন্ধ করে, ঢেকে রাখতে হবে। ঠান্ডা হলে পায়েস একটু ঘন হয়ে যাবে, দুধটাকে সেই বুঝে ঘন করতে হবে।
- 11
ইচ্ছে হলে কোরানো নারকেল দিয়ে ৩-৪ মিনিট ফুটিয়ে, তারপর এলাচ গুঁড়ো দিতে পারেন। ঠান্ডা হলে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
- সয়া চিলি (soya chilli recipe in Bengali)
- নলেন গুড়ের নকশী পিঠা(nalen gurer nakshi pitha recipe in Bengali)
- হাঁসের ডিম এর মালাইকারি (haser dimer malaicurry recipe in Bengali)
- গোকুল পিঠে (gokul pithe recipe in Bengali)
- নলেন গুড়ের কেশর দুধ পুলি পিঠা (nalen gurer keshar dudh puli pitha recipe in Bengali)




মন্তব্যগুলি