রান্নার নির্দেশ সমূহ
- 1
আলু গুলো নুন মাখিয়ে কুকারে দিয়ে দুটো সিটি দিতে হবে। এবার মিক্সি তে আদা কাচালংকা আর টমেটো টা দিয়ে পেস্ট করে নিতে হবে। কড়াই তে তেল দিয়ে গোটা জিরে ও হিং দিতে হবে। ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরোলে বানানো পেস্ট টা দিয়ে ৫-৬ মিনিট নাড়াচাড়া করতে হবে।
- 2
এবার এতে সব গুড়ো মশলা দিয়ে এক্টু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।এবার এতে সেদ্ধ আলু গুলো দিয়ে মসলার সাথে মাখিয়ে নিতে হবে।
- 3
এবার একটু নুন দিয়ে নড়াচড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
- 4
জল শুকিয়ে গা মাখা হলে ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11245151






মন্তব্যগুলি
Amar recipe bhalo lagle comments and onushoron plz