অরেঞ্জ মোহিতো (orange mohito recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
পাতি লেবুটি কে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। ১টি বড় গ্লাস নিয়ে তাতে প্রথমে ৩-৪ চামচ চিনি দিলাম।
- 2
এরপর ৫-৬ পুদিনা পাতা আর ৩-৪ ছোট লেবুর টুকরো দিয়ে দিলাম।
- 3
এরপর অরেঞ্জ পাল্প দিলাম।
- 4
কমলা লেবু ছাড়িয়ে গ্রাইন্ডারে জুস বানিয়ে নিলাম।
- 5
এক চিমটে নুন দিয়ে বরফ কুচি দিয়ে হাল্কা করে চামচ বা বেলনা র হাতল দিয়ে গ্লাসে রাখা লেবু,পুদিনা পাতা,অরেঞ্জ পাল্প,নুন আর চিনি কে একসঙ্গে ১০-১৫ সেকেন্ড পিষে নিতে হবে, যাতে পুদিনা পাতার তেল চিনির সাথে মিশে একটা সুন্দর ফ্লেভার দেয়।
বেশী পেষার দরকার নেই.. তাতে তেতো হয়ে যাবে..। - 6
এবার গ্লাসে প্লেন সোডা ওয়াটার ঢেলে ভাল করে চামচ দিয়ে নেড়ে বরফ, লেবু আর পুদিনা পাতা দিয়ে গার্নিস করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/11630645

















মন্তব্যগুলি