মাটন রোগান জোশ (mutton rogan josh recipe in Bengali)
#লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি মসলিনের কাপড়ে ১ টি তেজ পাতা, ২-৩ টে ছোট গোটা সবুজ এলাচ, ১ টুকরো জয়ত্রী, আধা চা-চামচ ধনে, আধা চা-চামচ জিরা, ১ ইঞ্চি দারুচিনি কাঠি, ২ টুকরো কালো বড় এলাচ রেখে একটি পাএে বান্ডেল করে রেখে দিন।কড়ায় আলু কেটে ভেজে নিন।
- 2
একটি ছোট বাটিতে হিং পাউডার, শুকনো আদা গুঁড়ো, মৌরি বীজের গুঁড়ো, কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো,হলুদ গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো আর ৩ টেবিল চামচ জল দিয়ে মিশিয়ে দিন। এটিকে জলে মিশিয়ে একপাশে রেখে দিন।
- 3
একটি বড় প্যান নিন এবং এতে ৪ টেবিল চামচ ঘি গরম করুন। তারপরে এতে কালো এলাচ দিয়ে ১-২ মিনিটের জন্য ভাজুন।
- 4
এবার মটনের টুকরোগুলি ঘিতে দিয়ে বাদামি বর্ণের হওয়া পর্যন্ত ভাজুন।
- 5
মাটনের টুকরোগুলির বাইরের কোটটি ক্যারামেলাইজড এবং চারপাশ থেকে বাদামী হয়ে এলে তাতে জলযুক্ত মশলার মিশ্রণ যুক্ত করুন। এক বা দুই মিনিট ধরে এটি রান্না করুন।
- 6
এবার আধা চা-চামচ জাফরান, স্বাদ মতো নুন দিন এবং এতে ২ কাপ জল ঢেলে দিন।
- 7
এতে পুরো মশলার বান্ডিলযুক্ত মসলিনের কাপড় রাখুন। ঢাকা দিয়ে এটিকে পাঁচ মিনিটের জন্য চড়া আঁচে রান্না করুন এবং মটনটি সিদ্ধ হতে দিন।
- 8
৫মিনিট পরে শিখাটি কম করে নিন এবং মটনে মশলা দিয়ে কম আঁচে ৪০ মিনিট রান্না করুন ।
- 9
৪৫ মিনিট পরে ঢাকনাটি খুলুন। গ্র্যাভিটি রোগান (লাল), ঘন এবং তৈলাক্ত হয়ে গেছে। এবার ১ চা চামচ গরম মশলা গুঁড়ো সহ ২ টেবিল চামচ ফেটা(হুইস্কড) টক দই মেশান । এটি ভালভাবে মিশিয়ে নিন এবং ভাজা আলু মিশিয়ে আরও কম আঁচে রান্না ৩০ মিনিট রান্না করুন।
- 10
৩০ মিনিট পরে ঢাকনাটি খুলুন এবং গ্রেভির থেকে মশলার বান্ডিলযুক্ত মসলিনের কাপড়টি সরিয়ে নিন। গরম গরম ভাতের সাথে সালাড দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
- আলুর জল ফোরোন তরকারী(Alur jol phoron torkari recipe in Bengali)
- তন্দুরি টম্যাটো রোটি স্টাফড উইথ আলু(tandoori tomato roti stuffed with alu recipe in Bengali)
- ডালগোনা কফি (dagona coffee recipe in Bengali)
- কাজুর আপেল মিষ্টি (kajur apple misti recipe in Bengali)
- রেইনবো মকটেল (rainbow mocktail recipe in Bengali)




মন্তব্যগুলি