ভাপা চিংড়ি (bhjapa chingri recipe in Bengali)

#প্রিয় লাঞ্চ রেসিপি
ভাপা চিংড়ি (bhjapa chingri recipe in Bengali)
#প্রিয় লাঞ্চ রেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিংড়ি মাছগুলিকে প্রথমে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার ১/২ চামচ লবণ ও ১/২ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলিকে ভালো করে মেখে ১৫ মিনিট রেখে দিতে হবে।
- 2
এরপর মিক্সিতে অল্প জল, সর্ষে, পোস্ত, অল্প লবণ ও ২-৩ টি কাঁচালঙ্কা দিয়ে একসাথে বেটে পেস্ট মতো বানিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে সর্ষে পোস্ত বাটার সাথে নারকেল কোরা, চিনি, কাঁচালঙ্কা, অল্প লবণ ও তেল ভালো করে মিশিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ সমেত ভালো করে আর একবার মেখে নিতে হবে।
- 3
প্রথমে একটি স্টিলের টিফিন বক্স বা স্টিলের ঢাকা দেওয়া কোনো পাত্রে চারপাশে অল্প করে তেল মাখিয়ে নিতে হবে। সমস্ত মশলা সমেত চিংড়ি মাছ ঢেলে পাত্রের মুখ ভালো করে আটকে দিতে হবে। একটি বড় পাত্র গ্যাসে বসিয়ে তাতে জল গরম করে নিতে হবে। জল গরম হয়ে গেলে আঁচ কমিয়ে তাতে চিংড়ি মাছ সমেত ঢাকা পাত্রটি ভালো করে বসিয়ে দিতে হবে।
- 4
মাঝারি আঁচে ১৫ থেকে ২০ মিনিট রাখার পর গ্যাস বন্ধ করে দিতে হবে। গ্যাস বন্ধ করে আরো ১০ মিনিট পাত্রটি বন্ধ করে রাখতে হবে। ১০ মিনিট পর পাত্রটি খুলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভাপা চিংড়ি।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)