দই বড়া (বাড়িতে বানানোর খুব সহজ পদ্ধতি) (Dahi bada recipe in Bengali)

#স্ন্যাক্স
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বিউলির ডাল টাকে ভালো করে ধুয়ে 6 - 8 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে । তারপর ভালোকরে জল ছেঁকে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে ।কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে জল বেশি না হয়ে যায় । তাহলে বড়া ভালো হবে না ।।এবার ওই মিশ্রণ এর মধ্যে 1 চামচ নুন দিয়ে ভালো করে ফেটাতে হবে । প্রায় 20 মিনিট মতো । এবার ওর সাথে কাজু, কিসমিস, আর সাদা জিরে এড করে আরোও একটু ফেটিয়ে ঘন্টা খানেক চাপা দিয়ে রেখে দিতে হবে।।
- 2
এবার পুদিনাপাতা, ধনেপাতা, রসুন কোয়া, 1 চামচ নুন অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে রেখে তারমধ্যে 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ বিট নুন, 1/2 পাতিলেবু চিপে ভালো করে মিশিয়ে নিলেই গ্রীন চাটনি তৈরি ।।
- 3
তেঁতুল এর বীজ ছাড়িয়ে রাখতে হবে । একটা পাত্রে জল দিয়ে ফুটতে দিতে হবে ।তারপর পাঁকা তেঁতুল টা দিয়ে বেশ কাঁদা কাঁদা হয়ে এলে ওটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে ।আর তেঁতুল ফোটানো জলটা আলাদা করে রাখতে হবে । এবার একটা পাত্রে 1 চামচ সাদা তেল দিয়ে তেঁতুল এর পেস্ট টা দিয়ে, তারমধ্যে চিনি, নুন, লাল লঙ্কা গুঁড়ো দিয়ে তেঁতুল ফোটানো জল টা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে । টক ঝাল মিষ্টি রেড চাটনি তৈরি ।।
- 4
টকদই টাকে একটা বড় মিক্সিং বাউল এ নিয়ে তাতে, বিট নুন, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, অল্প লাল লঙ্কা গুঁড়ো, 1 কাপ জল দিয়ে ভালো করে ফেটিয়ে ফ্রিজে রেখে দিতে হবে ।।
- 5
এবার একটা বড় কানা উঁচু পাত্রে জল ফুটতে দিতে হবে । তারমধ্যে মৌরি, হিং, আর 1 চামচ নুন এড করে দিতে হবে । জল ফুটলে নামিয়ে পাশে রাখতে হবে ।।
- 6
এবার কড়াইতে পুরোটা সাদা তেল ঢেলে দিতে হবে । তেল গরম হলে হাতে করে ডাল বাটার মিশ্রণ টা নিয়ে একটু বড় বড়া র মতন করে তেলে ছাড়তে হবে,আর সমানে নাড়াতে থাকতে হবে । হাল্কা বাদামি রং হলেই বড়া গুলো তেল থেকে তুলে সোজা ওই গরম জলে দিয়ে দিতে হবে । এইভাবে সবকটা বড়া ভাঁজা হয়ে গেলে ওই ভাবে জল চুবিয়ে 2 ঘণ্টা রেখে দিতে হবে।।
- 7
এবার একটা সারভিং ট্রে নিতে হবে । একটা করে বড়া তুলে হালকা হাতে চেপে কিছুটা জল বার করে দিয়ে বড়া গুলোকে ট্রে টে সাজাতে হবে । ওপর থেকে ঠান্ডা দই এর মিশ্রণ ঢালতে হবে । সাথে নিজের পছন্দ মতো গ্রীন চাটনি আর রেড চাটনিও দিতে হবে । আর উপর থেকে একটু চাট মশলা আর ঝুড়িবাজা ছড়িয়ে সাজিয়ে দিলেই তৈরি একদম নরম নরম দোকানের মতো দই বড়া ।।
- 8
আপনি চালিয়ে চাটনি দুটো এবং দই টা আগের দিনও তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন ।। শুধু বড়া টা যেদিন খাবেন সেদিন ভাজলেই ভালো ।। বড়া টা ভেজে জল থেকে তুলে একটা এয়ার টাইট কন্টেনার এ কিরে দু দিন রাখতেও পারেন ।। কিন্তু দিনের দিন ভেজে খেলে স্বাদ অনেক বেশি পাবেন ।।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (7)