কড়াইশুঁটির পোলাও-চিলি পনির (karaishuntir polau chilli paneer recipe in Bengali)

#ক্যুইক ফিক্স
রান্নার নির্দেশ সমূহ
- 1
ভাত পুরো সিদ্ধ করে ফ্যান ঝরিয়ে নিতে হবে।
- 2
কড়াইশুঁটি খোসা ছাড়িয়ে পরিস্কার করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে।
- 3
এবার কড়াইতে ঘি গরম করে ওতে তেজপাতা, লবঙ্গ ও এলাচ ফোড়ন দিতে হবে।
- 4
ফোড়নের গন্ধ বেরোলে ওর মধ্যে কড়াইশুঁটি ও কাজু কিশমিশ দিয়ে ৩০ সেকেন্ড ভেজে নিতে হবে।
- 5
এরপর কড়াইতে ভাত দিয়ে আরো মিনিটখানেক নাড়াচাড়া করে নুন আর চিনি মিশিয়ে দিতে হবে। তৈরি কড়াইশুঁটির মিষ্টি পোলাও।
- 6
চিলি পনিরের জন্য পনির টুকরো করে কেটে নিতে হবে।
- 7
এবার একটা পাত্রে নুন, গোলমরিচ গুঁড়ো, সয়া সস, ভিনিগার, জল আর কর্ণফ্লাওয়ার মিশিয়ে ব্যাটার তৈরি করতে হবে এবং পনিরের টুকরোগুলো ঐ ব্যাটারে ডুবিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে ঐ তেলে ভেজে তুলে নিতে হবে।
- 8
এরপর কড়াইতে ঐ তেলেই কুচানো পেঁয়াজ, ক্যাপ্সিকাম ও লঙ্কা কুচানো দিয়ে ভেজে নিতে হবে।
- 9
ভাজা হলে ওর মধ্যে সয়া সস, ভিনিগার আর জল দিয়ে ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে।
- 10
গ্রেভি ঘন হয়ে এলে ওর মধ্যে ভাজা পনিরের টুকরোগুলো আর সামান্য কর্ণফ্লাওয়ার জলে গুলে মিশিয়ে দিতে হবে । তৈরি চিলি পনির।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (9)