রান্নার নির্দেশ সমূহ
- 1
মাংস ভালো করে ধুয়ে ফেটানো টক দই
- 2
আদা বাটা, সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে ১ ঘণ্টার জন্য।।
- 3
১টেবিল চামচ গোটা জিরে,গোটা ধনে,গোলমরিচ,মৌরি শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে গুড়িয়ে নিতে হবে।।
- 4
আলুর খোসা ছাড়িয়ে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে।।
- 5
কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে আলু গুলো একটু লাল করে ভেজে নিতে হবে।।
- 6
আলু গুলো তুলে নেওয়ার পর ওই তেলে গোটা গরম মশলা,শুকনো লঙ্কা,তেজ পাতা, ১/২ টেবিল চামচ গোটা জিরে,চিনি দিয়ে দিতে হবে।।
- 7
এরপর রসুন কুচি,পিয়াজ কুচি ভালো করে ভেজে নিতে হবে।।
- 8
আদা বাটা,কুচানো টমেটো,কাঁচা লঙ্কা দিলাম।।
- 9
কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো,জিরে গুঁড়া,লঙ্কা গুঁড়ো
- 10
কাশ্মিরী লাল লঙ্কা গুঁড়ো ও অল্প একটু জল দিয়ে কষিয়ে নিতে হবে
- 11
আগে থেকে ম্যারিনেট করা মাংস টা দিয়ে সব মসলার সাথে কষাতে হবে
- 12
ধনে গুঁড়ো ও স্বাদমতো নুন দিয়ে দিতে হবে।।
- 13
আগে থেকে ভেজে রাখা ভাজা মসলা টা দিয়ে কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিতে হবে
- 14
ভেজে রাখা আলু গুলো দিয়ে অল্প জল ও গরম মশলা দিয়ে প্রেসার কুকার আটকে ১ টা সিটি দিয়ে গ্যাস এর আঁচ কমিয়ে ৩মিনিট দমে রাখুন।।
- 15
প্রেসার কুকার ঠান্ডা হলে ঢাকনা খুলে ঘি দিয়ে দিন।।
- 16
রাইস,পোলাও,রুটি,নান যে কোনো ধরনের খাবার এর সাথে পরিবেশন করতে পারেন রেলওয়ে মটন কারী।।
Similar Recipes
More Recipes







































মন্তব্যগুলি (5)