ক্ষীরের সিঙ্গাড়া (Khirer Singara / Mawa Samosa recipe in Bengali)

#আমারপ্রথমরেসিপি
ক্ষীরের সিঙ্গাড়া (Khirer Singara / Mawa Samosa recipe in Bengali)
#আমারপ্রথমরেসিপি
রান্নার নির্দেশ সমূহ
- 1
সিঙ্গারার পুর তৈরী করা:
অল্প আঁচে একটি কড়াই বসিয়ে নারকোল কোড়াটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যাচ্ছে। এরপর এরমধ্যে খোয়াক্ষীর মিশিয়ে দিতে হবে। মেশানোর আগে খোয়াক্ষীরটা হাতের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। যতক্ষণ না খোয়াক্ষীরটা নরম হচ্ছে ততক্ষণ নাড়তে হবে তারপর কড়াই থেকে মিশ্রণটা ঢেলে একটি থালায় ছড়িয়ে দিতে হবে। মিশ্রণটা একটু ঠান্ডা হলে হাতের সাহায্যে এরমধ্যে গুঁড়ো চিনি ও এলাচগুঁড়ো ভালোভাবে মিশিয়ে দিতে হবে। হয়ে গেল আমাদের ক্ষীরের সিঙ্গারার পুর তৈরী। - 2
সিঙ্গারা তৈরী করা :
একটি পাত্রে ময়দা ও খাবার সোডা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এরমধ্যে ঘি দিয়ে আবারো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপরে অল্প অল্প জল দিয়ে একটি মাঝারি শক্ত ময়দার তাল বানাতে হবে। ময়দা বেশি ঠাসার প্রয়োজন নেই যেহেতু আমাদের নরম ময়দার তালের কোন দরকার নেই। এরপরে ময়দার তালটিকে একটি ভিজে কাপড়ের সাহায্যে ঢেকে রাখতে হবে ৩০-৪৫ মিনিট। - 3
এরপর এর থেকে পাঁচটি সমান মাপের লেচি কেটে নিতে হবে। একটি লেচি নিয়ে উপবৃত্তাকার আকারে বেলতে হবে। খুব বেশি পাতলা বেলা যাবে না। এরপর উপবৃত্ত টিকে মাঝখান থেকে কেটে দিতে হবে। ওই কাটা অর্ধেক অংশটির চারিপাশ দিয়ে হালকা করে জল লাগিয়ে নিতে হবে। সরলরেখা বরাবর ভাঁজ দিয়ে একটি ফানেল বা কোণের আকার দিতে হবে। এরপর ওই কোণে আগে থেকে বানিয়ে রাখা খোয়াক্ষীরের পুর ভরতে হবে। পুর ভরার পর কোণের বৃত্তাকার অংশের একদিকের সঙ্গে অপরদিক লাগিয়ে সিঙ্গারার আকার দিতে হবে। একই পদ্ধতিতে বাকি সিঙ্গারাগুলো গড়ে নিতে হবে।
- 4
এরপর কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে, অর্থাৎ ডুবো তেলে, কম আঁচে সিঙ্গারা গুলোকে ভেজে নিতে হবে।
- 5
রস তৈরি করা :
একটি কড়াইতে এক কাপ চিনি ও হাফ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে। চিনি গলে গেলে কম আঁচে রসটাকে ১০ মিনিট ফোটাতে হবে যতক্ষণ পর্যন্ত না ২ তারের রস পাওয়া যাচ্ছে। এরপর রস এর পাত্রকে গ্যাস থেকে সরিয়ে নিতে হবে। ভাজা সিঙ্গারা গুলো একটু ঠান্ডা হলে গরম রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে। - 6
সিঙ্গারাতে রস ঢোকার জন্য অন্তত দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষা করতে হবে। সুস্বাদু ক্ষীরের সিঙ্গারা পরিবেশনের জন্য তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (9)