ছানার পাতুরি (chanar paturi recipe in Bengali)

Sandhya Dutta @cook_23297314
ছানার পাতুরি (chanar paturi recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ছানার মধ্যে নারকেল কোরা,সরষে কাঁচা লঙ্কা বাটা,টক দই, নুন, চিনি অার সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে |
- 2
এবার কলাপাতা কে গরম জলে সিদ্ধ করে নিতে হবে যাতে করে পাতুরি বানানোর সময় না ফেটে যায় | কলা পাতার ওপর ছানার মিশ্রন ২ চামচ করে রেখে তার ওপর একটা কাঁচা লঙ্কা দিতে হবে |
- 3
মাঝখানে মিশ্রন টি রেখে কলা পাতার চার ভাজ করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে |
- 4
এবার কড়াইতে ১ চামচ সরষের তেলগরম করে তাতে কলাপাতায় মোরা পাতুরি গুলো ১০মিনিট এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে |
- 5
ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ছানার পাতুরি | গরম ভাতের সাথে পরিবেশন করুন |
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/13342247












মন্তব্যগুলি (21)