ক্রিসপি ম্যাগি মাঞ্চুরিয়ান (crispy Maggi Manchurian recipe in Bengali)

#BongCuisine
চিকেন মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান তো অনেকে খেয়েছেন একটু অন্য ধরনের ম্যাগি মাঞ্চুরিয়ান #Snacks হিসাবে বানিয়ে দেখুন আশা করি বেশ ভালই লাগবে।
ক্রিসপি ম্যাগি মাঞ্চুরিয়ান (crispy Maggi Manchurian recipe in Bengali)
#BongCuisine
চিকেন মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান তো অনেকে খেয়েছেন একটু অন্য ধরনের ম্যাগি মাঞ্চুরিয়ান #Snacks হিসাবে বানিয়ে দেখুন আশা করি বেশ ভালই লাগবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ৪ প্যাকেট ম্যাগি একটি কিছুটা জল দিয়ে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা করে রাখতে হবে।
- 2
এরপর সিদ্ধ করা ম্যাগির মধ্যে একে একে ম্যাগি টেস্ট মেকার, কর্ণফ্লাওয়ার, রাইস ফ্লাওয়ার, নুন, পিয়াঁজ কুচি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, সামান্য টমেটো সস, সামান্য চিলি সস দিয়ে একসাথে ভালোকরে মিশিয়ে নিয়ে মেখে নিতে হবে।
- 3
মেখে রাখা মিশ্রণটি আপনার পছন্দ অনুযায়ী সাইজের গোল গোল বলের আকারে করে নিতে হবে।
- 4
২ টি ম্যাগি ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে বল গুলিকে ভালো করে সেটা দিয়ে কোটিং করে নিতে হবে।
- 5
এবার একটি ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে মাঞ্চুরিয়ান বল গুলি ভালো করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে।
- 6
পরিমাণ মতো অল্প তেল প্যানে রেখে বাকিটা তুলে নিয়ে একে একে লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু ফ্রাই করে নিয়ে এর মধ্যে ক্যাপ্সিকাম কুচি দিতে হবে হালকা ভাজা হলে সামান্য নুন দিতে হবে, তারপর ভিনিগার এবং সোয়া সস দিতে হবে। একটু নাড়িয়ে নিয়ে চিলি সস এবং টমেটো সস দিতে হবে। এর পর ডুমো করে কেটে রাখা পিঁয়াজ দিয়ে ভালো করে নাড়তে হবে।
- 7
একটি বাটিতে অল্প কর্ণফ্লাওয়ার জল দিয়ে পাতলা করে গুলে নিয়ে প্যানে ধীরে ধীরে দিতে হবে এবং মিশ্রণটি ক্রমাগত নাড়তে হবে যাতে কর্ণফ্লাওয়ার গোলা জল ভালো করে মিশে যায়।
- 8
শেষে ক্রিসপি মাঞ্চুরিয়ান বল গুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প ধনে পাতা কুচি মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 9
পরিবেশনের জন্য উপর দিয়ে অল্প ধনে পাতা কুচি, সামান্য অরিগ্যানো, এবং ২ টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন নতুন স্বাদের ক্রিসপি ম্যাগি মাঞ্চুরিয়ান
Keywords
Similar Recipes
More Recipes
- ধোঁকার ডালনা (Dhokar Dalna recipe in Bengali)
- ভোগের থালি খিচুড়ি পায়েস (Bhoger khichuri payesh recipe in Bengali)
- ডাল মাখানি (Daal makhani Recipe in Bengali)
- ভুনি খিচুড়ি (bhuni khichdi recipe in Bengali)
- চকোলেট ভরা চকো চিপ্স্ ছড়ানো কুকিজ (Chocolate bhora choco chips chhrano cookies recipe in bengali)





মন্তব্যগুলি (6)