পুর ভরা কাঁকরোল ভাজা (pur bhora kankrol recipe in Bengali)

#ভাজার রেসিপি
এটি একটি সাবেকি রান্না! অসাধারণ হয় খেতে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন!
পুর ভরা কাঁকরোল ভাজা (pur bhora kankrol recipe in Bengali)
#ভাজার রেসিপি
এটি একটি সাবেকি রান্না! অসাধারণ হয় খেতে আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন!
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে তিনটি কাঁকরোল কে মাঝ বরাবর কেটে নিতে হবে এবং জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে! এরপর গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে অনেকখানি জল দিয়ে তার মধ্যে কাকরোল গুলো দিয়ে সেদ্ধ করে নিতে হবে!
- 2
কাকরোল গুলো সেদ্ধ হয়ে গেলে অন্য একটি পাত্রে নামিয়ে নিন! এবং কিছুটা ঠান্ডা হলে একটা চামচের সাহায্যে কাকরোল এর ভেতরের অংশটা কে বার করে নিন!
- 3
এরপর কড়াইয়ে তিন চামচ তেল দিয়ে এরমধ্যে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ও কাকরোল এর ভেতরের অংশটা দিয়ে দিন! এরপর প্রয়োজন অনুসারে নুন, হলুদ ও কাঁচা লঙ্কা কুচি,লঙ্কার গুঁড়ো দিয়ে দিন! কিছু খন নাড়িয়ে চাড়িয়ে নেবার পরে 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিন! এরপর কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে কড়াইয়ের মিশ্রণটি নামিয়ে নিন!
- 4
এরপর এই মিশ্রণটি থেকে অল্প একটু অংশ কাকরোল এর মাঝে পুরে নিন! সবগুলো কাঁকরোলের ভিতরে পুর ভরা হয়ে গেলে, অন্য একটা পাত্রে 4 চামচ বেসন গুর ও এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিন আর তাতে দিয়ে দিন সামান্য নুন লঙ্কার গুঁড়ো এরপর জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিন!
- 5
ব্যাটার তৈরি হয়ে যাবার পর, ভেতরে পুর ভরে রাখা কাঁকরোল গুলোকে ব্যাটারের মধ্যে ভালকরে চুবিয়ে নিন! সবগুলো কাকরোল কে ঠিক একইভাবে ব্যাটারের মধ্যে ভালকরে কোড করে নিন!
- 6
এরপর অন্য একটা করাই গ্যাস ওভেনে বসিয়ে এরমধ্যে চার থেকে পাঁচ চামচ সাদা তেল দিয়ে নিন! এরপর তেলের মধ্যে কাকরোল গুলোকে একেক করে দিয়ে দিন! ও কিছুক্ষণ সময় নিয়ে এপিট ওপিট করে ভেজে নামিয়ে নিন! ব্যস তৈরি হয়ে গেল পুর ভরা কাকরোল ভাজা এরপর গরম ভাতে পরিবেশন করুন! গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে!
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes













মন্তব্যগুলি (4)