দুধ পুলি (dudh puli recipe in bengali)

দুধ পুলি (dudh puli recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দুধ জ্বাল দিয়ে মোটামুটি ঘনো করে নিতে হবে।।।
- 2
নারকেল পুর তৈরি করে ভেলি গুড় দিয়ে ভালো করে মাখিয়ে গ্যাসে কম আঁচে বসিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে।।।
- 3
একটা কড়াইতে পরিমান মতো জল গরম বসাতে হবে।।।একটু বুদবুদ উঠলে ওতে সামান্য নুন দিতে হবে।।এবার চালের গুঁড়ো দিয়ে নাড়তে হবে।।।নাড়তে নাড়তে যখন একটা মাখো মাখো মিশ্রণ হবে তখন থালায় নামিয়ে নিতে হবে।।।
- 4
হাতে সাদা তেল মাখিয়ে হালকা গরম কমলে গরম অবস্থাতেই হাত দিয়ে ভালো করে মাখিয়ে সুতির ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।।।
- 5
এবার ওখান থেকে ছোট ছোট লেচি কেটে ওতে নারকেলের পুর ভরে পুলির আকারে গড়ে নিতে হবে।।।
- 6
এবার যে দুধ টা জ্বাল দেওয়া ছিল সেটাতে তেজপাতা, আর পাটালি গুড় দিয়ে জ্বাল দিতে হবে।।।দুধ ভালো করে ফুটে গেলে পুলি গুলো ওর মধ্যে ছেড়ে দিতে হবে।।।ভালো করে সেদ্ধ হয়ে এলে এলাচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ঠান্ডা বা গরম পরিবেশন করুন।।।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি