বেগুন ভর্তা (begun bharta recipe in Bengali)

Jinia Chowdhury @cook_26742140
বেগুন ভর্তা (begun bharta recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে বেগুন গুলো কেটে নিতে হবে।
- 2
এরপর পিঁয়াজ রসুন ও লঙ্কা কুচি করে কেটে নিতে হবে।
- 3
এরপর বেগুন ও টম্যাটো সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ম্যাশ করে রাখতে হবে।
- 4
এরপর ডিম ফেটিয়ে নিয়ে সেটিকে ঝুরি করে নিতে হবে।
- 5
এরপর একটি কড়াইয়ে তেল দিয়ে তাতে কেটে রাখা পিঁয়াজ রসুন ও লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে।
- 6
ভালো করে ভাজা হলে হালকা বাদামি রঙ হলে সেটিতে ম্যাশ করে রাখা বেগুন, টম্যাটো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
- 7
এরপর সেটিতে ডিমের ঝুরি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।
- 8
এরপর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে রেডি বেগুন ভর্তা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14047365











মন্তব্যগুলি (4)