চিজি পাও ভাজি(cheesy pav bhaji recipe in bengali)

চিজি পাও ভাজি(cheesy pav bhaji recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে প্রেশার কুকারে আলু, ফুল কপি, গাজর সিদ্ধ করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে চটকে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে 1টেবিল চামচ তেল ও 1টেবিল চামচ বাটার মিশিয়ে গরম করে পেঁয়াজ কুচি ও বাঁধাকপি কুচি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এরপর এর মধ্যে মটরশুঁটি দিয়ে দিতে হবে। তারপর আদা-রসুন-কাঁচালঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 3
এরপর এর মধ্যে হলুদ গুড়ো, কাশ্মীরি লঙ্কা গুড়ো, পাও ভাজি মশলা, টমাটো সস দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ করে রাখা চটকানো সব্জিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 4
প্রয়োজন মত জল, স্বাদমতো নুন ও চিনি,কিছুটা ধনেপাতা কুচি, 1টি কিউব চিজ গ্রেট করে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নিতে হবে। গ্যাস বন্ধ করে 1/2 লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে হবে।
- 5
পাওগুলো মাঝখান থেকে কেটে, একটি তাওয়ায় বাটার ও অল্প পাও ভাজি মশলা দিয়ে সেঁকে নিতে হবে।
- 6
পাও সেঁকে পরিবেশন করার সময় ভাজির ওপর 1টি চিজ কিউব গ্রেট করে,পেঁয়াজ কুচি, লেবু লঙ্কা সহযোগে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু চিজি পাও ভাজি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (12)