ভেজ ড্রামস্ অফ হেভেন (veg drums of heaven recipe in bengali)

ভেজ ড্রামস্ অফ হেভেন (veg drums of heaven recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি ফুলকপি একটু বড় বড় ডাঁটি সহ টুকরো করে কেটে এক চিমটি হলুদ ও নুন দিয়ে ভাপিয়ে নিতে হবে।
- 2
এবার পেঁয়াজ, ক্যাপ্সিকাম, টমাটো ধনেপাতা কুচি করে কেটে রেডি করে রাখতে হবে।
- 3
ডিম, আদা-রসুন বাটা, রেড চিলি পেস্ট, কিছুটা ধনে পাতা কুচি নুন, 1/2 চা চামচ গোল মরিচ গুড়ো কর্নফ্লাওয়ারে দিয়ে একটা ব্যাটার বানাতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে ফুলকপির টুকরোগুলো ব্যাটারে ডুবিয়ে তুলে নিতে হবে।
- 4
বাকি তেলে কুচানো পেঁয়াজ, আদা, রসুন কুচি দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে ওর মধ্যে ক্যাপ্সিকাম কুচি, টমাটো কুচি আরো একটু নেড়েচেড়ে নুন, কাঁচা লঙ্কা পেস্ট টমাটো কেচাপ, সেজওয়ান সস, বাকি গোলমরিচ গুড়ো, স্বাদমতো নুন দিয়ে একটি ঘন গ্রেভি বানাতে হবে
- 5
এরপর ভেজে রাখা ফুলকপিগুলো গ্রেভির মধ্যে দিয়ে টস করে 1মিনিট হাই ফ্লেমে নেড়েচেড়ে নিলেই রেডি ভেজ ড্রামস অফ হেভেন। যে কোন পার্টিতে স্টার্টার আইটেম হিসেবে পরিবেশন করা যায় স্যালাডের সাথে।
Keywords
Similar Recipes
More Recipes











মন্তব্যগুলি (4)