মেথি থেপলা ( methi thepla recipe in Bengali)

Mahek Naaz @maheknaaz1006
মেথি থেপলা ( methi thepla recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা বড় বাটি তে আটা, মেথি শাক কুচি, ধনে পাতা কুচি, টক দই, লংকা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মসলা, গরম মসলা, নুন, ২ চা চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 2
এবার অল্প জল দিয়ে আটাকে নরম মেখে নিন।তারপর ১৫ /২০ মিনিট আটাকে ঢেকে রেখে দিন।
- 3
২০ মিনিট পর আটাকে একবার ভালো করে মেখে মিডিয়াম সাইজ গোলা বানিয়ে নিন।
- 4
এরপর চাটুতে অল্প শুকনো আটা দিয়ে রুটি বেলে নিন।
- 5
গ্যাসে অন করে তাওয়া বসান, তাওয়া গরম হলে ঠেপলা তাওয়া তে দিয়ে অল্প তেল দিয়ে দু পিঠ ভালো করে ভেজে নিন।
- 6
তৈরি মেথি ঠেপলা, আচার, রায়তা দিয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14464159













মন্তব্যগুলি