গার্লিক ব্রেড (garlic Bread recipe in Bengali)

Nabanita Mitra @cook_24428062
গার্লিক ব্রেড (garlic Bread recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
হালকা গরম জলে ১ চা চামচ চিনি আর ইস্ট দিয়ে নেড়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এবার ইস্ট ফুলে উঠলে ১ কাপ ময়দা, অরিগানো, চিলি ফ্লেক্স, লবণ, ২ চামচ রসুন কুচি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রয়োজনে অল্প গরম জল দিয়ে মেখে নিয়ে তেল মাখিয়ে চাপা ঢাকা দিয়ে ১ ঘণ্টা রাখতে হবে।
- 3
১ ঘণ্টা পর ময়দা ফুলে দ্বিগুণ হয়ে গেলে ভালো করে মেখে এবার বেলে নিতে হবে গোল করে। অন্য ১ টি বাটিতে ধনেপাতা, মাখন আর বাকি রসুন টুকু দিয়ে ১ টা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবার রুটি তে এই মিশ্রণ ব্রাস করে এতে আধা ভাগে চিজ, কর্ন, চিলি ফ্লেক্স, অরিগানো দিয়ে মুড়ে দিতে হবে।
- 4
এবার ওপরেও মাখন ব্রাশ করে অরিগানো, চিলি ফ্লেক্স ছড়িয়ে হাল্কা করে ছুরি দিয়ে কাট দিয়ে মাইক্রো ওভেন এ ১৮০° তে ৩০ মিনিট বেক করতে হবে । তাহলেই তৈরি নরম আর চিজ এ ভর্তি গার্লিক চিজ ব্রেড।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14504531















মন্তব্যগুলি (2)