বাটি কচুরি (Bati kachori recipe in Bengali)

এই রেসিপি টি আমার খুব প্রিয় ।এটি আঞ্চলিক ।
এটি আমার নিজের তৈরী ।
বাটি কচুরি (Bati kachori recipe in Bengali)
এই রেসিপি টি আমার খুব প্রিয় ।এটি আঞ্চলিক ।
এটি আমার নিজের তৈরী ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে গোটা মটর নুন মিশিয়ে কুকারে সিদ্ধ করা হল।ধনে,জিরা, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেওয়া হল।কড়াইতে অল্প তেল দিয়ে তাতে সিদ্ধ মটর,ভাজা মসলা,অল্প চাট মসলা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে নেড়ে নেওয়া হল।
- 2
এরপর 3:1অনুপাতে ময়দা ও সুজি অল্প নুন ও তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে মেখে ছোটছোট লেচি কাটা হল। ছোট লেচি গুলো লুচির মতো বেলে ছোট বাটির পিছনে ভালো করে বাটির মাপে আটকে দিয়ে কড়াইতে তেল গরম হলে আসতে করে তেলের মধ্যে বাটিটা বসিয়ে দিতে হবে ।লুচিটা বাটির আকারে ছেড়ে আসলে বাটিটা তুলে নিয়ে বাটির আকারে লুচিটা ভালো করে ভেজে নিতে হবে ।
- 3
এরপর বাটির মধ্যে প্রথমে মশলামটর,গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ঝুড়িভাজা, তার ওপর অল্প চিনি মিশিয়ে টকদই, তেঁতুলের চাটনি ও তারওপর ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে ।
- 4
চাটনি- কড়াইতে অল্প তেল দিয়ে তাতে সরষে ফোড়ন দিয়ে তেঁতুলকে জলে ভিজিয়ে কাথ বার করে তেলে র মধ্যে দিয়ে তাতে অল্প নুন, লঙ্কা গুঁড়ো, বেশি করে চিনি দিয়ে মিষ্টি চাটনি তৈরি করতে হবে ।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)