ফিশ বাটার ফ্রাই উইথ ফ্রেঞ্চ ফ্রাই (fish butter fry with French fry recipe in Bengali)

#ফেব্রুয়ারি২
ভেটকি মাছের এই রেসিপিটি খুব প্ৰচলিত ও জনপ্রিয় একটি রেসিপি।।বিয়ে বাড়ি হোক ঘুরতে বেরিয়ে হোক ফিশ বাটার ফ্রাই পাতে থাকলে খুশি দ্বিগুন বেড়ে যায়।।বিদেশে এই রেসিপিটি ফিশ এন্ড চিপস নামে পরিচিত আমি সেই ভাবেই রেসিপিটি সাজিয়েছি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছের ফিলে গুলো নুন ও পাতিলেবুর রস মাখিয়ে রাখতে হবে 10 মিনিট
- 2
অন্য দিকে ধনেপাতা,কাঁচা লঙ্কা,পেঁয়াজ,আদা,রসুন ভালো করে পেস্ট করে নিতে হবে
- 3
এরপর ওই পেস্টে নুন,গোলমরিচ গুঁড়ো মিশিয়ে মারিনিটেড মাছে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রিজে নরমাল রাকে রাখতে হবে 30 মিনিট
- 4
একটা বড় বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন,গোলমরিচ গুঁড়ো,ডিম ও গলানো মাখন ভালো করে মেখে নিয়ে ওতে অল্প অল্প সোডা মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি
- 5
একটা বড় আলু মোটা মোটা আলু ভাজার মতো কেটে নুন,কর্নফ্লাওয়ার মেখে তেলে ভালো করে ভেজে নিতে হবে
- 6
এবার মাছের মারিনেশন ঝেড়ে নিয়ে ব্যাটারে ডুবিয়ে তেলে ভেজে নিলেই তৈরি ফিশ ব্যাটার ফ্রাই
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি