থোড় ছেঁচকি (Thor chenchki recipe in Bengali)

#wd
আমার জীবনে নারী বলতে প্রথমে যার নাম সর্বাগ্রে উল্লেখ্য উনি হলেন আমার মা শ্রীমতীর রেখা শী।ছোটবেলা থেকেই আমি থোর খেতে মোটেই ভালবাসতাম না ,আর মা সবসময় বলত থোর খাওয়া উপকার, থোরে আয়রন থাকে থোর খেলে রক্ত হয় । আজ আমি সংসারি এক সন্তানের মা। মায়ের কথাগুলোর মর্ম এখন বুঝতে পারি। তাই আজ এই নারী দিবসে মায়ের কথা মনে করে বানিয়ে ফেললাম থোর ছেঁচকি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
থোর ছোট ছোট করে কেটে লবণ মাখিয়ে ভালো করে চটকে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে।
- 2
এবার কড়ায়ে সরষের এ নিয়ে তাতে সরষে ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে।
- 3
এবার কড়াইয়ে জল ঝরানোর থোর দিয়ে হলুদ দিয়ে ভাল করে নাড়াচাড়া করতে হবে ।তারপরে সামান্য জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রান্না করতে হবে। তারপর জল শুকিয়ে গেলে চিনি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে ।তৈরি থোর ছেঁচকি।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)