সর্ষে -পোস্ত ঝালে চেরা পটলের কোর্মা (sorshe posto jhale chera potoler korma recipe in Bengali)

Dustu Biswas @cook_17647620
সর্ষে -পোস্ত ঝালে চেরা পটলের কোর্মা (sorshe posto jhale chera potoler korma recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
সমস্ত উপকরণ হাতের কাছে গুছিয়ে নিতে হবে।
- 2
ছুরি দিয়ে প্রত্যেকটা পটলকে চিরে নিতে হবে এখন।
- 3
এবার পটলে নুন হলুদ মাখিয়ে নিতে হবে।
- 4
এখন কড়াইতে প্রথমে সাদাতেল দিয়ে তেল গরম হলে নুন হলুদ মাখানো পটল হালকা বাদামী করে ভেজে নিতে হবে।
- 5
গ্যাসের ফ্লেম একদম লো তে রেখে পটলগুলো ভাজতে হবে।
- 6
ভাজা পটল তুলে রেখে ঐ তেলে কালোজিরা ফোঁড়ন দিয়ে সরষে বাটা দিতে হবে।
- 7
একটু নেড়ে পোস্তবাটা দিতে হবে।ভালো ভাবে কষে নিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ মিশিয়ে নিতে হবে।
- 8
এখন ভালো ভাবে কষে ভাজা পটল কড়াইতে দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে।
- 9
এখন নারকেলের দুধ ঢেলে একটু ফুটিয়ে ১চা চামচ চিনি আর চেরা কাঁচালঙ্কা দিতে হবে।
- 10
১চামচ ঘি ছড়িয়ে গ্যাস বন্ধ করতে হবে,গরম ভাতে দারুন লাগবে সরষে-পোস্ত ঝালে চেরা পটলের কোরমা।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14730342



























মন্তব্যগুলি (2)