পিজ্জা (Pizza recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
ঈষৎ গরম ১কাপ জলে ২চামচ চিনি,২চামচ ইস্ট দিয়ে ঢাকা দিয়ে রাখুন ১০মিনিট।ময়দা টা নুন, ২চামচ তেল আর ১০মিনিট পর ফুলে যাওয়া ইস্ট টা দিয়ে আর পরিমাণ মত জল দিয়ে নরম করে মেখে নিন। ঢাকা দিয়ে ময়দা মাখা টা একটু গরম জায়গায় রাখুন ২ঘন্টা মত।
- 2
মাইক্রোওভেনে ২০০তে কনভেকশন মোড এ ৩মিনিট প্রি হিট করতে দিন। ততক্ষনে ময়দা টা পাঞ্চ করে মেখে নিন আবার। ধাতব গোল ট্রে তে ময়দা টা চেপে চেপে শেপ দিয়ে দিন। পাসগুলো মোটা রাখুন।একটু সামান্য তেল দিন পাশগুলো।এবার ফর্ক দিয়ে ফুটো ফুটো করে দিন।তারপর কনভেকশন মোড এ ১৬০ডিগ্রি তে ৩মিনিট হতে দিন। এবার উল্টো করে আরো দু মিনিট হতে দিন। ৫মিনিটেই আপনার পিৎজা base তৈরি।
- 3
পিৎজা সস,রসুন কুচি, টমেটো সস, ইটালিয়ান হার্ব,গোলমরিচ গুঁড়ো,নুন দিয়ে একটা সস বানিয়ে পুরো রুটি তার উপর লাগিয়ে দিন মোটা করে এবার উপরে যা ইচ্ছা টপিং দিয়ে সাজিয়ে দিন। ওপরে চিজ দিন। এবার উপরে ইতালিয়ান সিজলার, নুন ও গোলমরিচ দিন।
- 4
এবার কনভেকশন মোড এ ১৬০ ডিগ্রি তে ২০ মিনিট বেক করুন। রেডী আপনার পিজ্জা
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (2)