মুর্গ ডালচা(murg dalcha recipe in Bengali)

এটি একটি পাকিস্থানী খাবার। অত্যন্ত সুস্বাদু খেতে। রেসিপিটি আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।
মুর্গ ডালচা(murg dalcha recipe in Bengali)
এটি একটি পাকিস্থানী খাবার। অত্যন্ত সুস্বাদু খেতে। রেসিপিটি আজ আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
সবকটা ডালকে ভালো ভাবে ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার এক ঘন্টা পরে সমস্ত ডাল প্রেসার কুকারে দিয়ে তাতে নুন, হলুদ, হিং আর আদা রসুন বাটা দিয়ে দুটো সিটি দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে ভাজা গুড়ো মশলা, গরম মশলা, কসুরি মেথি, ধনে ও পুদিনা পাতা দিয়ে ভালো করে ঘুঁটে নিতে হবে।
- 2
এবার একটি কড়াইতে তেল ঢেলে তেজ পাতা, শুকনো লঙ্কা, ছোট এলাচ দুটো, বড় এলাচ একটা, তিনটে লবঙ্গ আর একটা দারচিনি দিয়ে ভাজতে হবে। এরপর একটা পেয়াজ, আদা রসুন বাটা, টম্যাটো কুচি দিয়ে ভালো করে হলুদ,লঙ্কা,নুন, জিরে,ধনে গুড়ো দিয়ে কষাতে হবে। তেল ছেড়ে এলে এতে 500 গ্রাম চিকেন দিতে হবে। কিছুক্ষন ঢাকা দিয়ে রান্না করে বেশ কষা হয়ে এলে ডালের মিশ্রণ আর কাঁচা লঙ্কা দিয়ে আরো দশ মিনিট রান্না করতে হবে।
- 3
ফুটে এলে দুই চামচ তেঁতুল গোলা জল দিয়ে মিনিট দুয়েক রান্না করে গ্যাস অফ করে দিতে হবে। একটা আলাদা প্যানে এক চামচ ঘিতে অল্প পেঁয়াজ কুচি, জুলিয়ান করে কাটা আদা, হিং আর থেঁতো করা রসুন, লঙ্কার গুড়ো দিয়ে হাল্কা ভেজে চিকেনের ওপর ছড়িয়ে দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর ধনে পাতা,পেঁয়াজ কুচি আর লেবুর রস দিয়ে পরিবেশন করুন মুর্গ ডালচা।
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি