পটেটো স্মাইলি (Potato smiley recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
আলুগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নিলাম।
- 2
চটকানো আলুতে পরপর দেবো ব্রেড ক্রাম্ব, কর্ণ ফ্লাওয়ার,লবণ, গোলমরিচের গুঁড়ো,লাল লঙ্কা গুঁড়ো,জিরে ভাজা গুঁড়ো।
- 3
সব উপকরণ মিশিয়ে পুরোটা দিয়ে একটা ডো বানালাম।
- 4
এই ডো একটা থালায় ঢেলে তেল মাখা হাত দিয়ে চেপে চেপে একটা মোটা রুটির আকার দিলাম। এই রুটির মতো জিনিসটা বাটির পিছন দিয়ে চেপে বা বেলুন দিয়ে বেলে আর একটু ফ্ল্যাট করে নিতে হবে।
- 5
একটা ছোট মুখের গ্লাস রুটির ওপর চেপে চেপে গোল গোল অংশে কেটে ফেললাম।
- 6
এবার তার ওপর স্ট্র দিয়ে চোখ ও চামচের মুখ দিয়ে মুখের স্মাইলি করলাম।
- 7
এবার স্মাইলি গুলো মিডিয়াম হিটে ভেজে তুললাম।
- 8
এবার একটু সস্ ও মেয়োনিজ সহযোগে পরিবেশন করা হবে।
- 9
এই মহামারীর সময়ে কম খরচে,কম সময়ে তৈরী পটেটো স্মাইলি নিশ্চয় স্মাইল আনবে আপনার মুখে!
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/14940259

















মন্তব্যগুলি (2)