ম্যাংগো মালাই চমচম(Mango Malai chomchom recipe in Bengali)

খুশির ঈদ উপলক্ষে মিষ্টিমুখ না করলে একেবারেই চলে না। তাই আজ শেয়ার করছি ম্যাঙ্গো মালাই চমচম এর রেসিপি।
#খুশিরঈদ
ম্যাংগো মালাই চমচম(Mango Malai chomchom recipe in Bengali)
খুশির ঈদ উপলক্ষে মিষ্টিমুখ না করলে একেবারেই চলে না। তাই আজ শেয়ার করছি ম্যাঙ্গো মালাই চমচম এর রেসিপি।
#খুশিরঈদ
রান্নার নির্দেশ সমূহ
- 1
ম্যাঙ্গো মালাই চমচম বানানোর জন্য ১ লিটার দুধ থেকে ছানা তৈরি করে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে ঘী দিয়ে তাতে ১/২ কাপ দুধ দিতে হবে।
- 3
এরপর ৪ টেবিল চামচ মিল্ক পাউডার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে রাখা ছানা, ২ টো পাকা আমের কাথ এবং ১/২ কাপ কনডেন্সড মিল্ক মিশিয়ে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে মাঝারী আঁচে যতক্ষন অবধি না মিশ্রনটি শুকিয়ে মন্ড আকারে তৈরি হয়ে যায়।
- 4
মন্ড তৈরি হয়ে গেলে অল্প অল্প করে মন্ড নিয়ে হাতে ঘী লাগিয়ে চ্যাপ্টা আকারে গড়ে নিতে হবে।
- 5
এরপর কড়াইতে আবার ঘী দিয়ে ১ লিটার দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে তাতে ১/২ কাপ কনডেন্সড মিল্ক এবং ৩ টেবিল চামচ চিনি দিয়ে তৈরি করে রাখা ম্যাঙ্গো মালাই বল তাতে দিয়ে দিতে হবে।
- 6
এরপর দুধে ভেজানো কেশর,এলাচ গুঁড়ো,রোস্টেড আলমন্ডস,কাজু, পেস্তা কুচি এবং ড্রাই রোস পেটালস উপরে ছড়িয়ে পরিবেশন করতে হবে এই ম্যাঙ্গো মালাই চমচম 😋
Keywords
Similar Recipes
More Recipes
- মটন রেজালা(Mutton Rezala recipe in Bengali)
- ব্যানানা ওয়ালনাট ব্রাউনি টপিং উইথ চকলেট সস(Banana walnut brownie chocolate sauce recipe in Bengali)
- চিকেন কিমা পাটিসাপটা(chicken Keema patishapta recipe in Bengali)
- পনির ভুর্জি (Paneer Bhurji Recipe In Bengali)
- ড্রাইফ্রুটস স্টাফড্ মোমো(Dry Fruits Stuffed Momo Recipe in Bengali)




মন্তব্যগুলি (12)