ডাল পটল (dal potol recipe in Benga)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মুসুর ডাল টা ভালো করে ধুয়ে নুন,হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। পটলের খোসা ছাড়িয়ে মাথার দিকটা একটু ছিরে নুন, হলুদ মাখিয়ে পটল গুলো লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 2
কড়াইতে তেল দিয়ে প্রথমে পেঁয়াজ টা ভাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ একটু নরম হলে তার মধ্যে আদা বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ডাল ঢেলে দিতে হবে ।এরমধ্যে ভেজে রাখা পটল গুলো দিয়ে দিতে হবে। পরিমাণমতো নুন,দিতে হবে। এবার ঢাকা দিয়ে দিতে হবে।
- 3
ডাল টা একটু ঘন হয়ে এলে গরম মসলা ও ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 4
নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ডাল পটল।
Made this recipe? Share a Cooksnap!
Let Peeyaly Dutta know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (13)