বাঙালি পাঁঠার মাংসের ঝোল (bangali pathar mangsher jhol recipe in Bengali)

বাঙালি পাঁঠার মাংসের ঝোল (bangali pathar mangsher jhol recipe in Bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে একটি পেঁয়াজের বেরিস্তা বানিয়ে বেটে নিতে হবে. আলু ভেজে তুলে নিতে হবে.
মাংস দই, নুন, আর্ধেক আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, ধনে গুঁড়ো দিয়ে অন্তত ৩-৪ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। কড়াইতে তেল গরম করে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ ও তেজপাতা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ বাটা ও হলুদ গুঁড়ো নাড়তে থাকুন। এ বার আদা-রসুন বাটা দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না মসলায় তেল বেরিয়ে আসছে. - 2
এবার এই তেল বের হওয়া মসলায় ম্যারিনেট করা মাংস কড়াইয়ে দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে কষাতে থাকুন. ৭-৮ মিনিট পর ভাজা আলু ও বেরেস্তা মিশিয়ে আন্দাজমতো নুন দিয়ে আরো কিছুক্ষন নাড়িয়ে নিন.
- 3
মাংস জল ছাড়তে শুরু করলে সবশুদ্ধ প্রেশার কুকারে ঢেলে দিন। কতটা ঝোল প্রয়োজন সেই বুঝে জল দিন। প্রেশার কুকার চাপা দিয়ে ১০-১২টা হুইসল পর্যন্ত সিদ্ধ করুন। স্টিম বের করে দিয়ে ঢাকনা খুলুন। ৭-১০ মিনিট একদম ঢিমে আঁচে রাখুন। কতটা ঝোল চান সেই অনুযায়ী ঠিক করে নিন আঁচে কতক্ষণ রাখবেন। মাংস সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে রাখুন। গরম ভাতে পরিবেশন করুন স্যালাড সহযোগে.
Keywords
Similar Recipes
More Recipes






মন্তব্যগুলি (5)