রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে টক দই টা কে এক ঘন্টার জন্য জল ঝড়াতে রাখতে হবে।
- 2
এক ঘন্টার পর দই টা কে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে গুরো দুধ ও চিনি টা নিয়ে ভাল করে ফেটিয়ে নিতে হবে।
- 3
তার পর গোলাপ জল টা মিশিয়ে আবার ভাল করে ফেটিয়ে রাখতে হবে।
- 4
তার পর একটি পাত্রে ঘী মাখিয়ে দই এর ব্যাটার টা ঢেলে ওপর টা ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে হবে।
- 5
এবার গ্যাসের ওপর প্যানের মধ্যে একটু জল দিয়ে তার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে ব্যাটার এর পাত্র টি বসিয়ে দিতে হবে ৩০ মিনিট এর জন্য।
- 6
তিরিশ মিনিট পর নামিয়ে ঠান্ডা করে কেটে টুকরো করে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/15427225




মন্তব্যগুলি (4)