চন্দ্রসুধা(chandrasudha recipe in Bengali)

#YT
#foodofmystate
খুব সুস্বাদু খাবার।অল্প সময়ে খুব সোজা পদ্ধতিতে বানিয়ে ফেলুন এটি ।
চন্দ্রসুধা(chandrasudha recipe in Bengali)
#YT
#foodofmystate
খুব সুস্বাদু খাবার।অল্প সময়ে খুব সোজা পদ্ধতিতে বানিয়ে ফেলুন এটি ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
১ লিটার দুধ কড়াইয়ে নিয়ে ভাল ফুটিয়ে নিন।
- 2
৫ মিনিট পর দুধের মধ্যে দেড় কাপ চিনি ও ২ টি তেজপাতা যোগ করুন ও দুধ ভাল করে নাড়তে থাকুন।
- 3
মিক্সিতে গোবিন্দভোগ চাল একবার ঘুরিয়ে নিয়ে দুধের মধ্যে যোগ করুন।(চাল যেন পাওডারের মত গুঁড়ো না হয় সেদিকে খেয়াল রাখবেন)
- 4
এরপর চাল সেদ্ধ হয়ে গেলে নারকেল কোরা যোগ করুন ও ভালোকরে নাড়তে থাকুন।
- 5
মিশ্রণ টি অর্ধ শক্ত হয়ে গেলে এলাচের গুঁড়ো ছড়িয়ে দিন।এরপর একটি থালায় সামান্য ঘি মাখিয়ে মিশ্রণ টি ছড়িয়ে দিন ও ঠান্ডা করতে দিন।
- 6
ঠান্ডা হয়ে জমাট বাঁধলে আপনার পছন্দের আকারে কেটে নিন(যেমন বরফি করে) ও থালা থেকে তুলে অন্য পাত্রে স্থানান্তর করুন।
- 7
তৈরি হয়ে গেল চন্দ্রসুধা । এবার খাবার শেষে মিষ্টি হিসেবে পরিবেশন করুন অথবা বাড়িতে অতিথি এলে মিষ্টিমুখ করান।এছাড়া বাচ্চাদের টিফিনে বা অল্প খিদে মেটাতে ব্যবহার করুন।
Made this recipe? Share a Cooksnap!
Let Chandana Sarkar know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)
Neatly presented as well🌺
Do visit my profile to see my new recipes. React and like if you wish🌈
Follow my profile for encouragement💕