চিকেন ফ্রাইড রাইস (Chicken Fried Rice Recipe In Bengal)
WEEK1
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে চাল ধুয়ে ১৫ মিনিট জলে ভিজিয়ে রেখে দিন। তারপর চালের জল ঝরিয়ে নিন।এবার গ্যাস অন করে একটা পাত্রে জল দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে বসিয়ে দিন।জল ফুটে উঠলে চাল দিয়ে দিন আর ভাত ৮০ % হওয়ার পর একটা স্ট্রেনার এর সাহায্যে জল ঝরিয়ে নিন। আর ভাত টাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন ।এতে ভাত ঝরঝরে থাকবে।
- 2
এবার চিকেনের টুকরো গুলোকে সোয়া সস,নুন,কর্নফ্লায়ার,আদা রসুন বাটা, চিলি ফ্লেক্স, গোলমরিচ গুঁড়ো,ডিম দিয়ে ম্যারিনেট করে ১৫ মিনিট রেখে দিন। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে তাতে ম্যারিনেট করা চিকেন গুলো দিয়ে ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে রেখে দিন।
- 3
এবার একটি কড়াইতে তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে ১ মিনিট মত ভেজে নিন। এবার পিয়াঁজ স্লাইস,ক্যাপ্সিকাম,গাজর,বিন্স দিয়ে মাঝারি আঁচে ভেজে নিন।কিছুটা ভাজা হয়ে গেলে পরিমাণ মত নুন,গোলমরিচ,কিছুটা পিয়াঁজ পাতা কুচি অ্যাড ভালো করে মিশিয়ে ২ মিনিট ফ্রাই করে,তাতে ভাত অ্যাড করে দিন।
- 4
ভাতের মধ্যে সোয়া সস,কাঁচা লঙ্কা,বাকি পিয়াজ পাতা কুচি,ভেজে রাখা চিকেন গুলো আর পরিমাণ মত নুন অ্যাড করে মিশিয়ে আঁচ বাড়িয়ে ২-৩ মিনিট ভালো করে ভেজে গ্যাস বন্ধ করে দিন। এবার গরম গরম পরিবেশন করুন চিকেন ফ্রাইড রাইস,চিলি চিকেন অথবা পছন্দের সাইড মেনুর সঙ্গে।
Made this recipe? Share a Cooksnap!
Let Suparna Sengupta know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (9)