মথুরা কেক (Mathura cake recipe in bengali)

মথুরা কেক (Mathura cake recipe in bengali)
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও গুঁড়ো দুধ ছাঁকনির সাহায্যে চেলে নিতে হবে।
- 2
একটি পাত্রে দই, ২ টেবিল চামচ মধু, নারকেল ও কাজু বাটা, ভ্যানিলা এসেন্স ও চিনি একসঙ্গে মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
- 3
তারপর ওই মিশ্রণে অল্প অল্প করে ময়দার মিশ্রণ দিয়ে মেখে নিতে হবে, এই সময় ময়দা মাখায় ২ টেবিল চামচ গলিয়ে রাখা ঘি মিশিয়ে নিতে হবে।
ময়দার ডো টা মাখা হয়ে গেলে কাজু-কিশমিশ-চেরি, অবশিষ্ট মধু ও প্রয়োজন অনুযায়ী উষ্ণ দুধ মিশিয়ে খুব নরম করে ডো টা তৈরি করে নিতে হবে। সব শেষে হাতে ১ টেবিল চামচ ঘি নিয়ে ডো এর গায়ে লাগিয়ে ৩০ মিনিট ঢেকে রাখতে হবে। - 4
এবার ডো থেকে লেচি কেটে হাতে সামান্য তেল লাগিয়ে লেচি টা গোল করে তার মাঝে আঙুলের সাহায্য গর্ত করে মথুরা কেকের আকারে তৈরি করে নিতে হবে, এবং এগুলি যে পাত্রে রাখবেন সেই পাত্রে আগে ময়দা ছড়িয়ে নিতে হবে যাতে পাত্র থেকে তুলতে সুবিধা হয়।
- 5
তারপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মাঝারি গরম করে কেক গুলো মাঝারি আঁচে ডুবো তেলে ভেজে নিতে হবে। তেল ঝরিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন মথুরা কেক অথবা কেক গুলোর উপর মধু ব্রাশ করে চিনি ও গুঁড়ো দুধ ছড়িয়ে পরিবেশন করতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes
- কাঁচ কলা ভর্তা (kanch kola bharta recipe in Bengali)
- কাঁচা কলার চিপস (kanchakolar chips recipe in bengali)
- কালারফুল শেক(colourful shake recipe in bengali)
- আমের পান্নাকোটা (ম্যাংগো পান্নাকোটা)(mango panna cotta recipe in Bengali)
- ওয়ান পট চিকেন মিটবল নুডলস (one pot chicken meat ball noodles recipe in Bengali)







মন্তব্যগুলি (11)