রাজমা মশালা (Rajma Masala recipe in Bengali)

#MM1
আমার আজকের রেসিপি রাজমা মশালা কারি এবং রেসিপিটি খেতেও খুব সুন্দর হয়, তাই আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি সেটি আজ বন্ধুদের সাথে শেয়ার করে নেবো। আশা রাখবো সকলের ভালো লাগবে।
রাজমা মশালা (Rajma Masala recipe in Bengali)
#MM1
আমার আজকের রেসিপি রাজমা মশালা কারি এবং রেসিপিটি খেতেও খুব সুন্দর হয়, তাই আমি কিভাবে রেসিপিটি বানিয়েছি সেটি আজ বন্ধুদের সাথে শেয়ার করে নেবো। আশা রাখবো সকলের ভালো লাগবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
রেসিপিটি করবার জন্য প্রথমে রাজমা 5-6 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এরপর ভালো মতন সেটি ধুয়ে কুকারের মধ্যে সমস্ত রকম গোটা গরম মসলা এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে (উপরোক্ত পরিমাণের) জল দিয়ে 4-5 টি সিটি পরা অবধি অপেক্ষা করতে হবে।
- 2
এবার কুকারের ঢাকাটি খুলে সেখান থেকে গোটা গরম মশলা তুলে নিয়ে তারপর যেতে হবে রেসিপিটি তৈরির দিকে। প্রথমে কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিতে হবে গোটা জিরে এবং ভালো মতন নাড়াচাড়া করে তার মধ্যে দিতে হবে উপরোক্ত পরিমাণের পেঁয়াজ- রসুন - টমেটো এবং আদা কুচি। মাঝারি ফ্লেমে রেখে সমস্ত উপকরণ হালকা করে ভেজে নিতে হবে এবং সেটি ব্লেন্ডারে দিয়ে ভালো মতন করে ব্লেন্ড করে একটি মশলা তৈরি করে নিতে হবে।
- 3
এবারের আবারো সামান্য পরিমাণ তেল দিয়ে তারমধ্যে মশলাটি দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করতে হবে এবং তাতে এক এক করে দিয়ে দিতে হবে(উপরোক্ত পরিমাণে) জিরে বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং খুব ভালো মতন করে মশলা সামান্য পরিমাণ জল দিয়ে কষিয়ে নিতে হবে।
- 4
এবারে দিতে হবে সেদ্ধ করা রাজমা এবং ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ ও সামান্য পরিমাণ চিনি। ভালোমতো নাড়াচাড়া করে তাতে দিয়ে দিতে হবে 1 কাপ মাপের ঈষদোষ্ণ জল এবং মাঝারি ফ্লেমে রেখে পরবর্তী 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
10 মিনিট পরে ঢাকা খুলে ভালো মতন করে নাড়াচাড়া করে (গ্রেভিটি আপনাদের পছন্দমত রাখবেন) তারমধ্যে ছড়িয়ে দিতে হবে ধনেপাতা কুচি এবং গরম মশলা গুঁড়ো। তাহলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রাজমা কারি এবং এটি আপনাদের পছন্দমতো খাবার সহযোগে পরিবেশন করুন এবং সুস্বাদু রান্নাটি উপভোগ করুন।
Keywords
Similar Recipes
More Recipes
- পাকা আমের পাটিসাপ্টা (paka aamer patisapta recipe in Bengali)
- পটল চিংড়ি মুইঠ্যা(potol chingri muitha recipe in Bengali)
- চিংড়ি দিয়ে লাল শাক ভাজা (chingri diye laal saag bhaja recipe in Bengali)
- চিকেন কিমা স্টাফড কাঁকরোলের বড়া (Chicken keema stuffed kankroler bora recipe in Bengali)
- আদা ও গোলমরিচ দিয়ে গ্রীন টি(ada o golmorich diye green tea recipe in Bengali)



মন্তব্যগুলি