সাউথ ইন্ডিয়ান থালি (South indian thali recipe in Bengali)

#PB
আমার বন্ধু দক্ষিণ ভারতের খাবার খুব পছন্দ করে। তাই তার জন্য বানানো এই থালি।
সাউথ ইন্ডিয়ান থালি (South indian thali recipe in Bengali)
#PB
আমার বন্ধু দক্ষিণ ভারতের খাবার খুব পছন্দ করে। তাই তার জন্য বানানো এই থালি।
রান্নার নির্দেশ সমূহ
- 1
ইডলি বানানোর জন্য.... এক কাপ সুজি, এক কাপ টকদই আর অল্প একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে কুড়ি মিনিট ঢেকে রাখতে হবে। এবার এতে প্রয়োজন মতো নুন, জল, এক প্যাকেট ইনো মেশাতে হবে। ইডলি প্যানে অথবা ছোট ছোট বাটিতে তেল ব্রাশ করে তাতে ব্যাটার দিয়ে গরম জলের উপরে বাটিগুলো বসিয়ে স্টিম করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল ইডলি।
- 2
ধোসা বানানোর জন্য....এক কাপ বিউলির ডাল, তিন কাপ সিদ্ধ চাল আর অল্প মেথি ভিজিয়ে রাখতে হবে। মিক্সিতে চাল-ডালের মিশ্রন, এক কাপ ভেজানো চিঁড়ে দিয়ে পেস্ট করে সারারাত ঢেকে রেখে দিতে হবে। পরিমাণ মতো নুন, জল দিয়ে পাতলা ব্যাটার বানাতে হবে। ফ্রাইং প্যান গরম করে তাতে তেল ব্রাশ করে টিসু / ভিজে কাপড় দিয়ে মুছে প্যানে ঠান্ডা জল ছিটিয়ে আবার মুছে এক হাতা করে ব্যাটার দিয়ে চারিয়ে,, উপরে তেল ছড়িয়ে ব্রাউন রঙ ধরলে ধোসা তুলে নিতে হবে।
- 3
সম্বর বানানোর জন্য....এক কাপ অড়হর ডাল নুন, হলুদ-লঙ্কাগুঁড়ো, অল্প সাদাতেল, জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। কড়াইতে পরিমাণ মতো সাদাতেল দিয়ে তাতে অল্প সাদা সর্ষে, মেথিদানা, শুকনোলঙ্কা, কারিপাতা, হিং ফোড়ন দিয়ে পেঁয়াজকুঁচি দিয়ে হাল্কা ভেজে একে একে টমেটো, কুমড়ো, গাজর, ডাঁটা, বিনস, বেগুন দিয়ে ভেজে নুন, লঙ্কাগুঁড়ো, সম্বর মশলা, সিদ্ধ ডাল, জল দিয়ে ঢেকে দিতে হবে । নামানোর আগে অল্প তেঁতুল জল, চিনি মিশিয়ে নামিয়ে নিতে হবে ।
- 4
মেদুবড়া বানানোর জন্য....এক কাপ ভেজানো বিউলির ডালের পেস্টে কাঁচালঙ্কা-আদা কুঁচি, হিং, গোলমরিচ গুঁড়ো, অল্প গোটাজিরে, কয়েকটা কারিপাতা, অল্প চালের গুঁড়ো, নুন দিয়ে অনেকক্ষন ফেটাতে হবে। কড়াইতে সাদাতেল গরম করে হাতে অল্প ব্যাটার নিয়ে আঙুলে জল লাগিয়ে মাঝখানে গর্ত করে খুব সাবধানে মেদুবড়া ভেজে নিতে হবে ।
- 5
নারকেলের চাটনি বানানোর জন্য.....এক কাপ কোরানো নারকেল, ছোলা-বাদাম ভাজা, অল্প আদা কুঁচি, কয়েকটা কারিপাতা, দুটো কাঁচালঙ্কা, নুন, হাফ কাপের কম টকদই, অল্প জল দিয়ে পেস্ট বানাতে হবে। তড়কা প্যানে সাদাতেল গরম করে তাতে অল্প সাদাসর্ষে, অল্প বিউলির ডাল, দুটো শুকনোলঙ্কা, কয়েকটা কারিপাতা, সামান্য হিং দিয়ে ভেজে তড়কাটা নারকেলের পেস্টের সঙ্গে মেশাতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেলের চাটনি।
Keywords
Similar Recipes
More Recipes
- দই পটল (doi potol recipe in Bengali)
- পনির পিজ্জা (paneer pizza recipe in bengali)
- খাট্টা মিঠা ইভনিং স্ন্যাক্স ((khatta meetha evening snacks recipe in Bengali)
- ঝিঙ্গে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল(jhinge aloo diye rui macher patla jhol recipe in Bengali)
- তাওয়া চিকেন পিজ্জা (Tawa chicken pizza with rice flour batter recipe in bengali )

















মন্তব্যগুলি (3)