আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল (Aloo fulkopi diye katla macher jhol recipe in Bengali)

শীত মানেই বিভিন্ন ধরনের শাক সবজি সমাহার। তাই শীত কে welcome জানাতে আমি আজ শেয়ার করছি আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি।

রান্নার নির্দেশ সমূহ
- 1
মাছ ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে হাল্কা লালচে করে ভেজে নিতে হবে।
- 2
ফুলকপি টুকরো গুলোও নুন মাখিয়ে ভেজে রাখতে হবে।
- 3
ঐ তেলে জিরে ও তেজপাতা ফোড়ন দিয়ে আলুর টুকরো গুলো ভেজে তাতে সব গুঁড়ো মশলা, নুন ও চিনি দিয়ে কষিয়ে নিতে হবে।
- 4
মশলা থেকে তেল ছেড়ে এলে চেরা কাঁচালঙ্কা ও প্রয়োজন মতো জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে কাটা টমেটো দিয়ে আরও একটু ফোটাতে হবে।
- 5
ঝোল ফুটে উঠলে ভাজা মাছ ও ফুলকপি দিয়ে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা সরিয়ে আঁচ বাড়িয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 6
গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (4)