তেরঙ্গা পোলাও (Tricolour polao recipe in Bengali)

সকল দেশবাসিকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পরিবেশিত রেসিপি হল তেরঙ্গা পোলাও।
তেরঙ্গা পোলাও (Tricolour polao recipe in Bengali)
সকল দেশবাসিকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের পরিবেশিত রেসিপি হল তেরঙ্গা পোলাও।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে দেরাদুন রাইস দিয়ে 3 কাপ ঝরঝরে ভাত করে নিতে হবে। এরপরের পদ্ধতি নীচে দিলাম।
- 2
চিংড়ি পোলাও (কমলা ভাগ)
- 3
চিংড়ি পোলাওঃ- কড়াতেই সর্ষের তেল গরম করে নুন ও হলুদ মাখিয়ে চিংড়ি মাছ গুলো ভেজে তুলে রাখতে হবে। ঐ তেলে দারচিনি ও এলাচ ফোড়ন দিয়ে টমেটো পেস্ট ও কাঁচালঙ্কা পেস্ট দিয়ে নাড়তে হবে। তেল ছাড়লে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, নুন ও চিনি দিয়ে কষাতে হবে।
- 4
মশলা থেকে তেল ছাড়লে ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে নেড়ে তারপর ভাত দিয়ে আঁচ বাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাস বন্ধ করে ঘি ও গরম মশলা দিয়ে আবার ভালো ভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে।
- 5
সবুজ ভাত/গ্রীন রাইস (সবুজ ভাগ)
- 6
কড়াতেই 1 চামচ ঘি গরম করে তাতে টকদই, ধনে-পুদিন পাতা বাটা, কাঁচালঙ্কা বাটা, নুন ও চিনি দিয়ে কষাতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে সবুজ ফুড কালার ও ভাত দিয়ে আঁচ বাড়িয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে বাকি ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 7
সাজানো
একটা বাটিতে ঘি ব্রাশ করে প্রথমে 1 কাপ চিংড়ি পোলাও রাখতে হবে। এর উপরে 1 কাপ সাদা ভাত সমান করে ছড়িয়ে দিতে হবে। তার উপরে 1 কাপ সবুজ ভাত বা গ্রীন রাইস সমান ভাবে ছড়িয়ে দিতে হবে। ভাতের সবগুলো লেয়ারই বেশ চেপে চেপে সেট করতে হবে। এর পর 2 ফোঁটা কেওড়াজল দিয়ে চেপে ঢেকে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট পর একটা প্লেটের মধ্যে বাটিটা উল্টে রেখে সাবধানে বাটিটা সরিয়ে নিলেই তেরঙ্গা পোলাও পরিবেশনের জন্য রেডি।
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (2)