টক ঢ্যারোসের বেকড দই

#ডেজার্ট সম্পূর্ণ নতুন এবং আমার নিজস্ব সৃষ্টি একটি রেসিপি যা স্বাদে অতুলনীয় ।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে টক ঢ্যারোসের পাপড়ি গুলো ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিন ।
- 2
এবারে সেদ্ধ করা পাপড়ি পেস্ট করে নিন ।
- 3
এবারে একটি প্যানে গুড় এবং 10মিলি.লি জল গরম করুন যতখন না গুড় গলে যায় ।
- 4
গুড় গলে গেলে পেস্ট করা টক ঢ্যরোস দিন ।
- 5
ভালো করে মিশিয়ে নিন । এবং গাঢ় হয়ে আসলে নামিয়ে নিন ।
- 6
এবারে টক ঢ্যরোসের মিশ্রণটি একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিন ।
- 7
এবারে একটি পাত্রে টক দই নিয়ে ফেটিয়ে নিন ।
- 8
তার মধ্যে টক ঢ্যরোসের মিশ্রণ দিয়ে আবারো ভালো করে ফেটিয়ে নিন ।
- 9
এবারে দুটি মাটির খুলিতে টক দই এর মিশ্রণ ভরে সমান করে দিন ।
- 10
এবারে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুলি দুটি খুব ভালো করে মুড়ে দিন ।
- 11
এবারে একটি কড়াইয়ে নুন দিয়ে একটি স্ট্যান্ড রেখে গরম করুন 10মিনিট ঢাকা দিয়ে ।
- 12
তারপর তার মধ্যে মাটির খুলি দুটি বসিয়ে দিয়ে কড়াই ঢাকা দিন ।
- 13
15মিনিট মাঝারি আঁচে রান্না হতে দিন ।
- 14
ঠান্ডা করে পরিবেশন করুন ।
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (2)