টফু বাটার মশালা

টফু সয়মিল্ক এর উপাদান, এটি খুবই পুষ্টিকর এবং সুষম আহার। টফু বাটার মসালা রেসিপিটি রুটি পরোটা, নান অথবা পোলাও এর সাথে উপাদেয়।
টফু বাটার মশালা
টফু সয়মিল্ক এর উপাদান, এটি খুবই পুষ্টিকর এবং সুষম আহার। টফু বাটার মসালা রেসিপিটি রুটি পরোটা, নান অথবা পোলাও এর সাথে উপাদেয়।
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্যানে সানফ্লাওয়ার তেল গরম করে, তাতে পেঁঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা - রসুন- কাঁচালংকা, কাজুবাদাম দিয়ে সাঁতলে নিতে হবে ২-৩ মিনিটের জন্য।
- 2
এরপর এতে নুন, হলুদ, জিরে গুড়ো,কাশ্মীরি লংকা গুড়ো দিয়ে আরও ২ মিনিটের মত নেড়ে নিয়ে, নরমভাবের করে নিতে হবে।
- 3
এগুলি ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে হবে।
- 4
পেস্টে ১/৪ কাপ মত জল দিয়ে আবার ব্লেন্ড করে পাতলা করে নিতে হবে।
- 5
এবারে প্যানে ১ টেবিল চামচ মাখন গলিয়ে নিয়ে, তাতে পাতলা করে নেওয়া মশলার মিশ্রন ঢেলে,চিনি ও সামান্য নুন দিয়ে অনবরত নাড়তে হবে।
- 6
মিশ্রনে এক ফুট আসলেই টুকরো করে কাটা টফু দিয়ে, কসুরীমেথি ও শাহি গরমমশলা দিয়ে নেড়ে সামান্য ঘন করতে হবে।
- 7
সব শেষে বাকি মাখন ও কুচানো ধনেপাতা গ্রেভিতে ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে, প্যানে ঢাকা দিয়ে ২ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করতে হবে নিজের পছন্দমতো ডিশের সাথে।
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (4)