রান্নার নির্দেশ সমূহ
- 1
মুরগির মাংস নুন হলুদ লঙ্কার গুঁড়ো ও তেল মাখিয়ে ফ্রিজে 1 ঘন্টা রাখুন
- 2
একটি কড়াই গরম করে তাতে ধনে জিরে গোলমরিচ লবঙ্গ দারচিনি আদা রসুন কাঁচা লঙ্কা কারি পাতা ও নারকেল কোরা 4-5 মিনিট সুগন্ধ বের হওয়া পর্যন্ত ভাজতে হবে
- 3
একটু ঠান্ডা করে নিয়ে 1 টেবিল চামচ জল দিয়ে মশলাটা মসৃণভাবে বেটে নিতে হবে।
- 4
কড়াইয়ে তেল গরম করে তাতে সরষে শুকনো লঙ্কাও মেথি ফোড়ন দিতে হবে। ফোড়নের বন্ধ বেরোলে পেঁয়াজ কুচি ঢেলে ভেজে নিতে হবে
- 5
বেটে রাখা মসলা দিয়ে সামান্য জল দিয়ে মিশাতে হবে
- 6
এবারে টমেটো নুন ও মিষ্টি দিয়ে নাড়তে হবে যতক্ষণ না সেটা একেবারে নরম হয়ে কাদা হয়ে যায়
- 7
মজিয়ে রাখা মাংস দিয়ে ভালো করে নেড়ে সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। মাঝে মাঝে ঢাকা তুলে নাড়তে হবে যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়।
- 8
মাংস সিদ্ধ হয়ে গেলে কাঁচামপুলি দিয়ে নেড়ে আবার 10-15 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে। গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি