শুকনো চিলি চিকেন

সপ্তাহ শেষের ছুটির দিনে উপভোগ করার জন্য একটি সুস্বাদু চিকেন এর পদ যা বাচ্চারা ভালবাসবে।
শুকনো চিলি চিকেন
সপ্তাহ শেষের ছুটির দিনে উপভোগ করার জন্য একটি সুস্বাদু চিকেন এর পদ যা বাচ্চারা ভালবাসবে।
রান্নার নির্দেশ সমূহ
- 1
চিকেন টা ভিনিগার,আদা গুঁড়ো, রসুন গুঁড়ো, নুন,অর্ধেক গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করুন এবং কমপক্ষে এক ঘন্টার জন্য সরিয়ে রেখে দিন
- 2
ডিম ফেটিয়ে নিয়ে তাতে কনফ্লাওয়ার দিন প্রয়োজন হলে আরেকটু কনফ্লাওয়ার দিতে পারেন
- 3
একটি কড়াইয়ে তেল গরম করে তাতে চিকেনের টুকরো গুলো ভেজে নিতে হবে ।প্রথমেই তেল টা ভাল করে গরম করে নিতে হবে । এবারে আঁচ কমিয়ে ভালো করে ভাঁজতে হবে যাতে চিকেনের টুকরো গুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় ভাজার সময়।এখন এগুলো সরিয়ে রাখুন।
- 4
ওই একই পাত্রে একটু তেল প্রয়োজন হলে গরম করে নিতে হবে তারপর এতে আদা ও রসুনের টুকরো গুলো দিতে হবে
- 5
এগুলোকে ভালো করে সাঁতলে নিয়ে তারপর পেঁয়াজকুচি টা দিতে হবে
- 6
পেঁয়াজগুলো স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজতে হবে তারপর ক্যাপসিকাম টুকরোগুলো যোগ করতে হবে
- 7
এবারে নুন দিয়ে মাঝারি আচে সবজিগুলো ভাজতে হবে। এবং কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে এই পদ্ধতিতে সবজিগুলোকে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে
- 8
এবারে সয়া সস টমেটো সস চিলি সস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ।তারপর চিকেনের টুকরো গুলো দিতে হবে।
- 9
কিছুক্ষণ সামলে নেওয়ার পর আধ কাপ জল
- 10
ভালো করে সাঁতলে নিন এবং ঢাকা দিয়ে দিন যাতে সস সহজেই মাংসের ভেতরে ঢুকে যায়।
- 11
এবারে গোলমরিচ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিন।
- 12
গরম পরিবেশন করুন
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি