নারকেলের বড়া

এটি একটি বাংলার প্রসিদ্ধ রেসিপি যা নারকেলের বড়া নামে পরিচিত। এটি সাধারণত খিচুড়ি বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করা হয় তবে আপনি চাইলে চাএর সঙ্গে খেতে পারেন। আপনি এর থেকে নারকেল, ধনেপাতা ও কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ পাবেন। চালের গুঁড়ো এর বাইরের আবরণকে করে মুচমুচে আর ভেতরে রয়েছে নারকেলের নরম আস্তরণ।

রান্নার নির্দেশ সমূহ
- 1
একটি পাত্রে কোরানো নারকেল,বেসন, চালের গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা বাটা ও নুন মিশিয়ে নিন
- 2
বেশি ভেজা লাগলে আরেকটু বেসন মিশিয়ে নিন
- 3
ভালো করে মিশিয়ে নিয়ে বল বানিয়ে ফেলুন আর বড়ার আকারে গড়ে ফেলুন
- 4
কড়াইয়ে তেল গরম করুন এবং এটি ধুমায়িত গরম করুন
- 5
আঁচ কমিয়ে বড়া গুলো দিয়ে দিন
- 6
মাঝারি আঁচে ভালো করে ভাঁজতে হবে যাতে ভেতর থেকে ভাজা হয়
- 7
এগুলোক লালচে বাদামি হওয়া পর্যন্ত ভাজতে হবে
- 8
নামিয়ে ফেলুন আর গরম পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি