পালং শাকের ঘন্ট

পালং শাক প্রোটিন আয়রন ও খনিজ পদার্থের সমন্বয়ে তৈরি লো ক্যালরি আহার। এটি আমাদের সাস্থ্য,চুল ও ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই শীতে পালং শাক তৈরীর একটি সহজ উপায় যাতে এর ঔষধি গুণ সম্পূর্ণ বজায় থাকে। আপনি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন।

রান্নার নির্দেশ সমূহ
- 1
কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে বাড়িগুলো লালচে করে ভেজে নিন এবং সরিয়ে রাখুন
- 2
কালো জিরে ও শুকনো লঙ্কা দিয়ে সুগন্ধ বের হওয়া পর্যন্ত নাড়ুন
- 3
এবার বেগুন দিয়ে দিন এবং হলুদ গুঁড়ো ও বেগুন ও কাঁচা লঙ্কা র পরিমাণ অনুযায়ী নুন দিয়ে ভালো করে সাঁতলে নিন
- 4
বাদামি রং হওয়া পর্যন্ত নাড়ুন
- 5
পালং শাক দিয়ে নাড়াচাড়া করে 5মিনিট ঢাকা দিয়ে দিন
- 6
ঢাকা তুলে আঁচ বাড়িয়ে নিন। প্রয়োজন হলে আরেকটু নুন দিয়ে দিন। এটা একটু মিষ্টি হলে ভালো হয়
- 7
জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজতে হবে
- 8
বড়িগুলো ভেঙে ওপরে ছড়িয়ে দিন। আঁচ বন্ধ করে নামিয়ে ফেলুন আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি