আফগানি গুল্পি

এই রেসিপি ভিডিও ও আরো অনেক নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইলো।
চ্যানেল লিংক👉https://www.youtube.com/channel/UCqSCKzU_jPBfGBaH47b8Nog
রেসিপি লিংক👇https://youtu.be/eeG8kkEG6wM
আফগানি গুল্পি
এই রেসিপি ভিডিও ও আরো অনেক নতুন নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইলো।
চ্যানেল লিংক👉https://www.youtube.com/channel/UCqSCKzU_jPBfGBaH47b8Nog
রেসিপি লিংক👇https://youtu.be/eeG8kkEG6wM
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমেই ফুলকপি কে মাঝারি টুকরোতে কেটে নিয়ে জলে হাল্কা করে ভাপিয়ে নিতে হবে। এবার ভাপিয়ে নেওয়া ফুলকপি টুকরোগুলোকে তেলে হালকা সোনালি করে ভেজে নিতে হবে।
- 2
এবার একটা মসলার পেস্ট তৈরি করে নিতে হবে। এর জন্য মিক্সি জার এর মধ্যে নিয়ে নেব পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর লাল রঙের ক্যাপসিকাম। এগুলোকে ভালো করে বেটে মিহী পেস্ট করে নেব। লাল রঙের ক্যাপসিকাম না পেলে বাজারে পাপরিকা পাউডার পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন।
- 3
এবার কড়াইয়ে তেল গরম করে এতে হামল দিস্তা তে থেঁতো করা বড় এলাচ, লবঙ্গ, দারচিনি টুকরো গুলো দিয়ে দেব। ফোড়ন টা থেকে সুন্দর গন্ধ বেরোনো অব্দি ভেজে নিতে হবে।
- 4
ফোড়ন টা ভাজা হয়ে গেলে গ্যাসের আচ টাকে লো তে করে এর মধ্যে বেটে রাখা মসলার পেস্ট টা দিয়ে দেব। এবার এটাকে মিডিয়াম হাই আঁচে দু তিন মিনিট ভেজে নেব। এবার এর মধ্যে দুটি মিডিয়াম সাইজের টমেটো পিউরি করে দিয়ে দেব।
- 5
ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া ওবদি ভেজে নিতে হবে। এবার এরমধ্যে কাশ্মীরি লঙ্কাগুঁড়ো,জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতন নুন আর চিনি। এগুলোকে অনবরত নাড়িয়ে চারিয়ে কষে নিতে হবে তেল ছেড়ে আসা অব্দি। অল্প অল্প জল অ্যাড করে মসলা টাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে।
- 6
এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ জল। ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভি টাকে একটু ফুটে উঠতে দেব।
- 7
গ্রেভি টা ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। এবার গ্যাসের আঁচ টাকে কম করে ঢাকা দিয়ে ৫মিনিট রান্না করব।
- 8
ঢাকা খুলে এরমধ্যে ক্রাশ করে রাখা গোল মরিচ আর ধনে পাতা কুচি দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা অল্প রেখে দেবো গার্নিশিং এর জন্য। লাস্টে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের সর কে ফেটিয়ে তার জায়গায় ব্যবহার করতে পারেন।
- 9
সবকিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর তৈরি হয়ে গেল আমাদের আফগানি গুল্পি।
- 10
পেঁয়াজ বেরেস্তা আর ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি