রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে মাছগুলো ভালো করে জলে ধুয়ে ১ চামচ নুন ও হলুদ মাখিয়ে রাখতে হবে।
- 2
এবার কড়াইতে তেল দিয়ে মাছের পিসগুলো ভেজে তুলে রাখতে হবে।
- 3
এবার ঐ মাছ ভাজা তেলের মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা ও পেঁয়াজ কুচি দিতে হবে।
- 4
এরপর ওর মধ্যে চাল, ভাজা মুগ ডাল, ও মুসুর ডাল দিতে হবে।
- 5
পেঁয়াজ বাদামী হয়ে গেলে ওর মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা-রসুন বাটা দিতে হবে।
- 6
স্বাদমতো নুন দিতে হবে।
- 7
চাল ভালো করে ভাজা হয়ে গেলে পরিমান মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে।
- 8
১০ মিঃ পর জল শুকিয়ে গেলে একটু নেড়ে ওর মধ্যে থেকে কিছু খিচুড়ি আলদা বাটিতে তুলে রাখতে হবে।
- 9
এবার ভেজে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে দিতে হবে।
- 10
এবার তুলে রাখা খিচুড়ি মাছের ওপর ছড়িয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিঃ দমে রাখলেই তৈরী ইলিশ খিচুড়ি
- 11
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/7709204





মন্তব্যগুলি