চিকেন বডি কাবার কোর্মা
#বাঙ্গালির রন্ধন শিল্প
রান্নার নির্দেশ সমূহ
- 1
প্রথমে 1টি প্যানে পোস্তদানা, ধনে, মৌরী সেকে নিয়ে তাতে জয়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি, ভাজা পেঁয়াজ ও পানি দিয়ে শিল পাটায় ভালো করে বেটে নিতে হবে। এবার চিকেনের সঙ্গে আদা রসুন বাটা ও লবণ দিয়ে মেরিনেটর করে 2 ঘন্টা রেখে দিতে হবে।
- 2
এবার প্যানে েতেল দিয়ে মেরিনেট করা মুরগির মাংস ভেজে নিতে হবে।
- 3
এবার প্যানের এই ভাজা মুরগির মাংসের মধ্যে শিল পাটায় বাটা মসলা দিয়ে কষিয়ে নিতে হবে। এরপর এতে লবণ, সামান্য চিনি ও মরিচের গুড়া মেশাতে হবে। মাংস সিদ্ধ হয়ে গেলে এতে ফেটানো টক দই দিয়ে দিতে হবে।
- 4
এবার নাড়তে থাকতে হবে। কিছুক্ষণ পর এর মধ্যে বেসন দিয়ে দিতে হবে। কিছুক্ষণ দমে রাখার পর তেল উপরে উঠে এলে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে গরম গরম পরিবেশন করুন দারুন সুস্বাদু চিকেন বাডি কাবাব কোর্মা
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/8055125





মন্তব্যগুলি